November 6, 2026, 2:07 pm
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

মানবতার সেবায় নিবেদিত প্রাণ ইঞ্জিনিয়ার মোঃ ফারুক হোসেন

Reporter Name

মানবতার সেবায় নিবেদিত প্রাণ ইঞ্জিনিয়ার মোঃ ফারুক হোসেন
​নিজস্ব প্রতিবেদক | ঢাকা
​নিভৃতচারী, পরোপকারী এবং সদা হাস্যোজ্জ্বল মানুষ হিসেবে পরিচিত ইঞ্জিনিয়ার মোঃ ফারুক হোসেন। ব্যক্তিজীবনে অত্যন্ত বিনয়ী ও ভদ্র স্বভাবের এই মানুষটি নিজেকে বিলিয়ে দিয়েছেন আর্তমানবতার সেবায়। দল-মত নির্বিশেষে দেশের বিভিন্ন পর্যায়ের গুণীজন ও উচ্চপদস্থ ব্যক্তিবর্গের সাথে সুসম্পর্ক বজায় রেখে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন অবহেলিত ও অসহায় মানুষের কল্যাণে।
​বর্তমানে তিনি ‘দৈনিক মুক্তির সমাচার’ ও ‘ডিএমএস টিভি’-এর সহকারী কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি, ‘বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স এন্ড ইলেকট্রিশিয়ান্স কল্যাণ ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে নিজের পেশাগত জ্ঞান ও নেতৃত্বকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।
​মানবিক কাজের অংশ হিসেবে তিনি ‘ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন’-এর সাথে যুক্ত থেকে স্বেচ্ছায় রক্তদানসহ নানাবিধ সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছেন। তাঁর কর্মতৎপরতা সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, “মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোই জীবনের বড় সার্থকতা। যতদিন বেঁচে আছি, শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই।”
​ইঞ্জিনিয়ার মোঃ ফারুক হোসেন তার স্বীয় প্রতিষ্ঠানের সকল সদস্যকে নিজের পরিবারের মতো দেখেন। প্রতিষ্ঠানের যে কোনো সংকটে তিনি সবসময় ঢাল হিসেবে পাশে থাকার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তাঁর এই নিঃস্বার্থ ভালোবাসায় সিক্ত প্রতিষ্ঠানের সকল সদস্য ও কর্তৃপক্ষ।
​তার এই মহতী উদ্যোগ ও মানবিক মানসিকতার ভূয়সী প্রশংসা করেছেন দৈনিক মুক্তির সমাচার ডিএমএস টিভি ও ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশনের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে ইঞ্জিনিয়ার মোঃ ফারুক হোসেন ও তাঁর পরিবারের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করা হয়েছে।
​দেশের সংকটকালে এবং সামাজিক উন্নয়নে ইঞ্জিনিয়ার মোঃ ফারুক হোসেনের মতো নিবেদিত প্রাণ ব্যক্তিদের অংশগ্রহণ সমাজকে আরও গতিশীল ও মানবিক করে তুলবে—এমনটাই প্রত্যাশা সুধী মহলের।



ফেসবুকে আমরা