November 6, 2026, 3:34 pm
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ঈশ্বরদীতে ১০ বছরের শিশু কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেফতার

Reporter Name

মোঃ জাহাঙ্গীর আলম, পাবনা (ঈশ্বরদী) প্রতিনিধি:

 

 

পাবনার ঈশ্বরদীতে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক ১০ বছরের শিশু কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগে মো. তহুরুল মোল্লা ওরফে তরি (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গত ১২ জুলাই (রবিবার) বিকেলে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের খড়ের দাইড় এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগী শিশুর বাবার(১৪জুলাই) লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত যুবককে ঘটনাস্থল থেকে আটক করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি সুতানদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে যাতায়াতের পথে খড়ের দাইড় এলাকার মো. আয়েজ উদ্দিন মোল্লার ছেলে তহুরুল মোল্লা দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল এবং আজেবাজে কথা বলত। বিষয়টি শিশুটি তার বাবা-মাকে জানালে তারা অভিযুক্তের পরিবারকে অবগত করেন। তবে আসামির অভিভাবকরা এতে কর্ণপাত না করে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হুমকি-ধামকি প্রদর্শন করে।

গত ১২ জুলাই বিকেল আনুমানিক ৪:১৫ ঘটিকায় বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফেরার পথে খড়ের দাইড় এলাকায় তহুরুলের বসত বাড়ির সামনের পাকা রাস্তায় পৌঁছালে অভিযুক্ত তহুরুল ওই শিশুর পথরোধ করে। এরপর যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে তাকে জোরপূর্বক জাপটে ধরে টানাাহেঁচড়া করে এবং তার পরিধেয় পোশাক ছিঁড়ে ফেলে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন চালায়।

পরবর্তীতে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে তার বাবা-মা এবং স্থানীয় সাক্ষী মোছাঃ আছিয়া খাতুন ও মোছাঃ মাহফুজা আক্তার মিমি সহ উপস্থিত আত্মীয়-স্বজনদের কাছে ঘটনার বিবরণ দেয়। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ ওসি আশাদুর রহমান আসাদ বলেন, অভিযোগ প্রাপ্তির পর পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং ঘটনাস্থল থেকে অভিযুক্ত তহুরুল মোল্লাকে আটক করে। তিনি আরো বলেন এই বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



ফেসবুকে আমরা