November 10, 2026, 3:12 pm
শিরোনাম:
সিলেটের জকিগঞ্জে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় প্রেসক্লাব সভাপতি জুবায়ের আহমদকে হুমকি নড়াইলে শীতকালীন সবজিতে ভরেছে বাজার, খুশি ক্রেতা-বিক্রেতারা, কৈলাশটিলা ৯ নম্বর কূপ খননসংক্রান্ত জটিলতা নিরসনে গোলাপগঞ্জে মতবিনিময় সভা দীঘিনালায় যথাযোগ্য মর্যাদায় ১০ নভেম্বর জুম্ম জাতীয় শোক দিবস পালন ঝিনাইদহ সদর উপজেলায় জামায়াতের ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসাইন আজ আমার ৩৯তম শুভ জন্মদিন কোট চাঁদপুরে আওয়ামীলীগ নেতা গ্রেফতার  বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  নবীনগরে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

পল্লী চিকিৎসকদের রাষ্ট্রীয় স্বীকৃতি, গ্রামীণ স্বাস্থ্য সুরক্ষায় সময়ের দাবি

Reporter Name

হা. মাও. ​ডা. হাফিজুল ইসলাম লস্কর

 

 

​”সেবা ও মানবতাই যেখানে পরম ধর্ম” এই মন্ত্রকে বুকে ধারণ করে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, দেশের প্রত্যন্ত অঞ্চলে যে মানুষগুলো দিন-রাত চব্বিশ ঘণ্টা সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় নিয়োজিত, তারা হলেন আমাদের পল্লী চিকিৎসক। তীব্র ঝড়-বৃষ্টি হোক কিংবা মাঝরাত, যখন গ্রামীণ জনপদে কোনো সরকারি হাসপাতাল বা বিশেষজ্ঞ ডাক্তার হাতের নাগালে থাকে না, তখন এই পল্লী চিকিৎসকরাই হয়ে ওঠেন সাধারণ মানুষের শেষ ভরসাস্থল।

​আজ যদি প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় সাড়ে তিন লক্ষ পল্লী চিকিৎসক গ্রাম বাংলায় ছড়িয়ে-ছিটিয়ে না থাকতেন এবং তারা নীরবে-নিভৃতে চিকিৎসার দীপশিখা জ্বালিয়ে না রাখতেন, তবে দেশের একটা বিশাল জনগোষ্ঠী প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হতো, বহু মানুষ বিনা চিকিৎসায় মারা যেতো। চিকিৎসা শাস্ত্রের ভাষায় যাকে ‘গোল্ডেন আওয়ার’ বা জীবন বাঁচানোর জরুরি মুহূর্ত বলা হয়, সেই সময়ে পল্লী চিকিৎসকরাই প্রথম সাড়াদানকারী হিসেবে মানুষের পাশে দাঁড়ান।

​বিশ্বের বহু উন্নত ও সমাজতান্ত্রিক দেশের দিকে তাকালে আমরা দেখতে পাই, সেখানে গ্রামীণ স্বাস্থ্যসেবাকে মজবুত করতে এ ধরনের প্রাথমিক চিকিৎসকদের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। সেসব দেশে তাদের কাজের রাষ্ট্রীয় ও সামাজিক স্বীকৃতি রয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়, বাংলাদেশে সরকারি ও রাষ্ট্রীয়ভাবে পল্লী চিকিৎসকরা এখনো কাঙ্ক্ষিত স্বীকৃতি পাননি। তবে রাষ্ট্রীয় স্বীকৃতি না পেলেও, গ্রামীণ জনগণের হৃদয়ে তারা অনেক আগেই পরম ভালোবাসায় স্বীকৃতি লাভ করেছেন।

​এই বিশাল জনগোষ্ঠীর অবদান এবং গ্রামীণ স্বাস্থ্য খাতের এই বাস্তবতা আজ থেকে প্রায় চার দশক আগেই অনুধাবন করেছিলেন দূরদর্শী রাষ্ট্রনায়ক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৯৭৮ সালে দেশের তৎকালীন ৬৮ হাজার গ্রামে প্রান্তিক মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা নিশ্চিত করার লক্ষ্যে তিনি এক যুগান্তকারী ‘পল্লী চিকিৎসক কর্মসূচি’ গ্রহণ করেন। দেশের প্রতিটি গ্রামে অন্তত একজন করে প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী গড়ে তোলার সেই মহৎ উদ্যোগ ছিল এক যুগান্তকারী পদক্ষেপ।

​শহীদ জিয়ার সেই স্বপ্ন, আদর্শিক চেতনা এবং মহৎ উদ্যোগকে সামনে রেখেই নানা বাধা-বিপত্তির পাহাড় ডিঙিয়ে পল্লী চিকিৎসকদের সমিতিগুলো আজ অব্দি তাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। প্রতিকূল পরিবেশেও তারা মাঠপর্যায়ে সেবার মান ধরে রেখেছেন। পল্লী চিকিৎসক প্রশিক্ষণ প্রকল্পের প্রতিষ্ঠাতা হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলার গ্রামীণ সমাজ ও সাধারণ জনগণ আজও শ্রদ্ধার সাথে স্মরণ করে।

​বর্তমান যুগে স্বাস্থ্যসেবাকে সর্বজনীন করতে হলে এই বিশাল দক্ষ ও অভিজ্ঞ জনশক্তিকে মূলধারার বাইরে রাখা আত্মঘাতী। ৬৮ হাজার গ্রামে স্বাস্থ্য পরিচর্যা সম্পূর্ণ নিশ্চিত করতে হলে পল্লী চিকিৎসকদের একটি সুনির্দিষ্ট কর্মপরিধি (Scope of Work) নির্ধারণ করা এবং তাদের আইনি ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া এখন সময়ের দাবি।

​দেশের তৃণমূলের মানুষ ও পল্লী চিকিৎসকদের গভীর প্রত্যাশা শহীদ জিয়ার সেই অসমাপ্ত স্বপ্ন ও মহৎ উদ্যোগ বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী ও দেশনায়ক তারেক রহমান আন্তরিক হবেন। আগামী দিনের আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে গ্রামীণ স্বাস্থ্য খাতের এই নীরব সৈনিকদের যথাযথ মূল্যায়ন করা হবে এবং তাদের পেশাগত অধিকার নিশ্চিতের মাধ্যমে গ্রাম বাংলার স্বাস্থ্য সুরক্ষাকে আরও এক ধাপ এগিয়ে নেওয়া হবে। এটাই আজ কোটি মানুষের একান্ত কাম্য।

লেখক,
কবি, সাহিত্যিক, সাংবাদিক, কলামিস্ট, ইউনানী গবেষক ও চিকিৎসক।



ফেসবুকে আমরা