November 8, 2026, 12:12 pm
শিরোনাম:
পাটগ্রামে ৫৫তম জাতীয় সমবায় দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত শেরপুরে আওয়ামী লীগ নেতাকে বিস্ফোরক মামলায় গ্রেফতার  আলমডাঙ্গায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ: শিক্ষকের গ্রেফতার দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম, অভিভাবকদের মানববন্ধন ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন: চিকিৎসাসেবার মান উন্নয়নে স্বাস্থ্য বিশেষ সহকারী ডঃ জিয়াউদ্দীন হায়দার ইউএনও’র তত্বাবধানে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু বারহাট্টা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এগিয়ে মানিক আজাদ  অবাঞ্ছিত ঘোষণা করে সাংবাদিকদের বিক্ষোভ ও মানববন্ধন কেরুনতলী খালে কোস্ট গার্ডের অভিযান, ১০ হাজার ইয়াবা জব্দ বটিয়াঘাটায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন টেকনাফে বিজিবির অভিযানে ৫৮ লিটার মদসহ আটক ৪, জব্দ ২ সিএনজি
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ধারের টাকা শোধ দেবেন বলে বাড়িতে ডেকে নিয়ে যুবতীকে ধর্ষণ

Reporter Name

 

বিশেষ প্রতিনিধিঃ-নাহিদ ইসলাম

ঢাকা 

 

ধারের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক যুবতীকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি পূর্ব বর্ধমানের ভাতার থানার এলাকার। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আদালতের নির্দেশে তাকে দু’দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নির্যাতিতা বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমে কর্মরত। প্রতিদিন কর্মস্থলে যাতায়াতের সময় বাসে অভিযুক্ত যুবকের সঙ্গে তার পরিচয় হয়। ধীরে ধীরে সেই পরিচয় বন্ধুত্ব এবং পরে প্রেমের সম্পর্কে পরিণত হয়।

অভিযোগ, সম্পর্কের সুযোগ নিয়ে অভিযুক্ত বিভিন্ন সময়ে যুবতীর কাছ থেকে দফায় দফায় প্রায় ৫০ হাজার টাকা ধার নেয়। পাশাপাশি বিয়ের প্রতিশ্রুতি দিয়েও তার বিশ্বাস অর্জন করে বলে অভিযোগ।
পরবর্তীতে নিজের প্রয়োজনের কারণে যুবতী ধার দেওয়া টাকা ফেরত চাইলে অভিযুক্ত টাকা শোধ দেওয়ার আশ্বাস দেয়। অভিযোগ অনুযায়ী, গত ১২ জুন সন্ধ্যায় টাকা ফেরত দেওয়ার কথা বলে যুবতীকে নিজের বাড়িতে ডেকে পাঠায় সে।

নির্যাতিতার অভিযোগ, বাড়িতে গিয়ে দেখেন সেখানে অন্য কেউ ছিলেন না। সেই সুযোগে অভিযুক্ত তাকে জোর করে ধর্ষণ করে।

ঘটনার পর সম্প্রতি নির্যাতিতা ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। রবিবার রাতে অভিযুক্তকে তার বাড়ি থেকে গেপ্তার করা হয়।



ফেসবুকে আমরা