November 6, 2026, 7:26 pm
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ভাইবোন টেড্রার্সের ১০ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ

Reporter Name

মোঃ সুমন চৌধুরী, তানোর (রাজশাহী) প্রতিনিধি:

 

 

রাফজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নের (ইউপি) ধুরইল হাটের আলোচিত কীটনাশক ব্যবসায়ী মেসার্স ভাইবোন টেড্রার্সের ১০ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (১৪জুলাই) মোহনপুর উপজেলার ধুরইল হাটে মেসার্স ভাইবোন টেড্রার্সে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। মোহনপুর থানা পুলিশের সহযোগীতায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জোবায়দা সুলতানা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মতিন ও শুভ ভৌমিক উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোস্তফা কামাল ও উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।

অভিযানে মেসার্স ভাইবোন টেড্রার্সের বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়। মেয়াদোত্তীর্ণ পণ্য, পণ্যের লেবেল অল্টার ও নকল এপি নাম্বার ব্যবহার করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মেসার্স ভাইবোন টেড্রার্সের ১০ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত মালামাল ধংস করা হয়।
এদিকে স্থানীয়রা নিয়মিত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

ভুক্তভোগী কৃষকদের অভিযোগ ভাইবোন টেড্রার্স দীর্ঘদিন যাবত নকল ও ভেজাল কীটনাশক বিক্রি করে কৃষকদের সঙ্গে প্রতারণা করে আসছে। কৃষকেরা আরো বলেন, উপজেলার ধুরইল, কেশরহাট, মৌগাছি, শ্যামপুর ও কামারপাড়া হাটের কীটনাশক দোকানগুলোতে নিয়মিত ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হলে কৃষকেরা উপকৃত হবে।

অপরদিকে উপজেলা প্রশাসন জানায়, কৃষকদের নিরাপদ ও মানসম্মত কৃষি উপকরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে। পাশাপাশি কৃষি উপকরণ ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয় ।



ফেসবুকে আমরা