November 10, 2026, 3:22 pm
শিরোনাম:
সিলেটের জকিগঞ্জে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় প্রেসক্লাব সভাপতি জুবায়ের আহমদকে হুমকি নড়াইলে শীতকালীন সবজিতে ভরেছে বাজার, খুশি ক্রেতা-বিক্রেতারা, কৈলাশটিলা ৯ নম্বর কূপ খননসংক্রান্ত জটিলতা নিরসনে গোলাপগঞ্জে মতবিনিময় সভা দীঘিনালায় যথাযোগ্য মর্যাদায় ১০ নভেম্বর জুম্ম জাতীয় শোক দিবস পালন ঝিনাইদহ সদর উপজেলায় জামায়াতের ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসাইন আজ আমার ৩৯তম শুভ জন্মদিন কোট চাঁদপুরে আওয়ামীলীগ নেতা গ্রেফতার  বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  নবীনগরে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান

Reporter Name

​মোঃ রফিকুল ইসলাম সোহাগ
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

 

​সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলায় বন্যা পরবর্তী মানবিক বিপর্যয় মোকাবিলায় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উদ্যোগে দিনব্যাপী বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে পাঁচ শতাধিক নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়েছে।
​সোমবার (১৪ জুলাই) তাহিরপুর উপজেলার লাউরেড়গড় এলাকায় এই চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।
​সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান দমনের পাশাপাশি বিজিবি সব সময় দেশের যেকোনো দুর্যোগকালীন মুহূর্তে সাধারণ মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। বন্যা পরবর্তী সংকটময় সময়ে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।’
​তিনি আরও জানান, দুর্যোগ কবলিত এলাকায় স্বাস্থ্যঝুঁকি কমাতে বিজিবি মাঠপর্যায়ে নিয়মিতভাবে এমন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।
​ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ভারপ্রাপ্ত সেক্টর মেডিকেল অফিসার (সিলেট) মেজর চৌধুরী ইমরান মাহমুদ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা মেডিকেল অফিসার ডা. মোঃ নাজমুল আরেফিনসহ বিজিবির স্থানীয় কর্মকর্তারা।
​বন্যাদুর্গত এলাকার নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বিজিবির এমন মানবিক উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।



ফেসবুকে আমরা