August 3, 2026, 8:38 pm
শিরোনাম:
সিরাজগন্জের শাহ্জাদপুরে বিদ্যুৎ সঞ্চালনের তার ছিরে গরিব কৃষকের ৩ টি গরুর মৃ/ত্যু বটিয়াঘাটায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান  কালীগঞ্জ-ঢাকা বাস সার্ভিসের উদ্বোধন সিলেট থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেসে পাথর নিক্ষেপ আহত ২ ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ বিতরণ  বিচারপতি আবু সাঈদ চৌধুরীর ৩৮তম মৃত্যুবার্ষিকীতে মুক্ত পাঠাগার উদ্বোধন নড়াইলের স্বপ্নের সেতু চালু হচ্ছে দীর্ঘ ৮ বছর অবসানের পর। পাইকগাছার রাড়ুলীর জন্মভিটাকে ‘বিজ্ঞান পর্যটন কেন্দ্র’ ঘোষণার দাবি! বিজ্ঞানী পিসি রায়ের ১৬৫তম জন্মজয়ন্তী পালিত। বাঘাইছড়িতে বিজিবি’র উদ্যোগে ২৮ হাজার ৯০০ বৃক্ষ চারা বিতরণ সুস্থ সংস্কৃতি চর্চাই গড়বে মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ: ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

কুষ্টিয়া জজ কোর্টের প্রবীণ আইনজীবী লিয়াকত আলী আর নেই

Reporter Name

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া:

 

​কুষ্টিয়া জজ কোর্টের সিনিয়র আইনজীবী এবং জেলার বিশিষ্ট ব্যক্তিত্ব আলহাজ অ্যাডভোকেট মো: লিয়াকত আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ১৩ জুলাই ২০২৬, সোমবার ভোরে কুষ্টিয়া শহরের থানাপাড়াস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

​১৯৪৯ সালের ১০ এপ্রিল জন্মগ্রহণ করা এই কীর্তিমান ব্যক্তি কর্মজীবনে বহুবিধ সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি কুষ্টিয়া শহর থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘দেশব্রতী’ পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ভাষা আন্দোলনের অন্যতম সংগঠন ‘তমদ্দুন মজলিস’-এর কুষ্টিয়া জেলা শাখার সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন।
​দীর্ঘ কর্মজীবনে তিনি কুষ্টিয়া বড় জামে মসজিদের সেক্রেটারি, কুষ্টিয়া জেলা সমবায় সমিতির সভাপতি এবং ইমাম গাজ্জালী এনজিওর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি কুষ্টিয়া ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি ও লাইফ মেম্বার ছিলেন। রাজনৈতিক অঙ্গনে তিনি ফ্রিডম পার্টির কুষ্টিয়া অঞ্চলের সমন্বয়কারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি বিশিষ্ট বিএনপি নেতা মির্জা আব্বাসের ভাইরা।

​গভীর শোক প্রকাশ:
মরহুমের মৃত্যুতে ‘ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আল-আমিন মোল্যা এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা সুমন এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

​মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, দুই ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে কুষ্টিয়ার আইন ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।



ফেসবুকে আমরা