November 6, 2026, 11:13 am
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ২৭ সেপ্টেম্বর

Reporter Name

বিশ্বনাথ প্রতিনিধি: আফজাল মিয়া

 

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন আগামী ২৭ সেপ্টেম্বর ট্রাস্টের কার্যনির্বাহী কমিটির সভায় ঘোষণা করা হয়েছে। কার্যনির্বাহী কমিটির সভা গত সোমবার (৭ জুলাই) পূর্ব লন্ডনের ব্রিকলেইনের মাসালা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

ট্রাস্টের সংগঠনের সভাপতি মাফিজ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গুলজার খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় কার্যনির্বাহী কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। সভায় ট্রাস্টের নির্বাচনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ আগস্ট নির্ধারণ করা হয় । সভায় জজ বেলায়েত হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার হিসেবে একেএম ইয়াহিয়া, অধ্যাপক নুরুল ইসলাম, অধ্যাপক আব্দুল মতিন ও আবুল কাহার আলীকে নিযুক্ত করা হয় ।

নতুন ট্রাস্টিদের অনুমোদন এবং সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে ট্রাস্টির সংখ্যা বেড়ে ৬১৮ জনে উন্নীত হয়েছে। আরও বেশ কয়েকজন নতুন ট্রাষ্টীদের পরবর্তী মিটিয়ে অনুমোদন দেওয়া হবে। যুক্তরাজ্যে বসবাসরত বিশ্বনাথবাসীদের মধ্যে যারা এখনও ট্রাষ্টি হননি তাদেরকে ট্রাষ্টীশীপ গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে ।

নতুন ট্রাষ্টির সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে ট্রাষ্টির সংখ্যা ৭ শত ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ। এছাড়া সংগঠনটি ইউকে চ্যারিটি কমিশনে চ্যারিটেবল ট্রাস্ট হিসেবে রেজিস্ট্রেশন পেয়েছে বলেও সভায় জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, বর্তমান কার্যনির্বাহী কমিটি গত নির্বাচনে ট্রাস্টিবৃন্দের কাছে যে অঙ্গীকার করেছিল তার অধিকাংশই ইতোমধ্যে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও শিক্ষা, সমাজকল্যাণ ও মানব সেবামূলক কর্মকাণ্ডে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টের ট্রেজারার আখলাকুর রহমান, সহসভাপতি মুহাম্মদ মিসবাহ উদ্দিন, প্রফেসর ফরিদ আহমদ, যুগ্ম সম্পাদক আবদুর রহিম রঞ্জু, মো. কবির মিয়া, সহকারী কোষাধ্যক্ষ মো. হাসিনুজ্জামান নুরু, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরিফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ দৌলত হোসাইন, কার্যনির্বাহী সদস্য আবুল হুসাইন, খালেদ খান, নেছার আলী লিলু, মো. সিরাজুল ইসলাম, মো. আব্দুস সালাম, শেখ মোবাশ্বির আলী, গিয়াস মিয়া।

সভায় গত দুই বছরে সংগঠনের কার্যক্রম সফলভাবে পরিচালনা এবং সার্বিক সহযোগিতার জন্য সকল ট্রাস্টির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করা হয়।



ফেসবুকে আমরা