আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার:
রাজশাহী রেঞ্জের নতুন উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আশিক সাইদ। আজ রবিবারে তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর নতুন কর্মস্থলে যোগদান করেন। নতুন এই দায়িত্বপ্রাপ্তির মধ্য দিয়ে তিনি রাজশাহী রেঞ্জের পুলিশিং কার্যক্রমের নেতৃত্ব দেবেন।
দায়িত্ব গ্রহণের পরপরই তিনি রেঞ্জের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে যোগদানের আগে আশিক সাইদ অত্যন্ত দক্ষতার সাথে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে থাকাকালীন সময়ে তাঁর বিভিন্ন প্রশাসনিক উদ্যোগ ও সাহসী পুলিশিং জনমহলে প্রশংসিত হয়েছে। তাঁর সেই অভিজ্ঞতাই এবার রাজশাহী রেঞ্জের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।