November 6, 2026, 6:33 pm
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

জকিগঞ্জের চাঞ্চল্যকর রুবেল হত্যা মামলা: প্রধান আসামি সাজুর জামিন বাতিল, কারাগারে প্রেরণ

Reporter Name

শহীদ, জকিগঞ্জ প্রতিনিধি:

 

‎সিলেটের জকিগঞ্জের বহুল আলোচিত রুবেল আহমদ (জুবেল) হত্যা মামলার প্রধান আসামি সাজু আহমদকে আদালতের আদেশে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে। জামিনে মুক্ত হয়ে মামলার বাদী ও নিহতের পরিবারকে হুমকি এবং বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ার অভিযোগে আদালত তার জামিন বাতিল করে এই নির্দেশ দেন।
‎
‎​আজ বৃহস্পতিবার (৯ জুলাই) জকিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিজ্ঞ বিচারক আসামি সাজুকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের মার্চ মাসে জকিগঞ্জে এক বর্বরোচিত হামলার শিকার হয়ে গুরুতর আহত হন রুবেল আহমদ (জুবেল)। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন সাজু আহমদ। তবে কয়েক মাস আগে উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে জামিন লাভ করে কারামুক্ত হন তিনি। অভিযোগ ওঠে, জামিনে বের হওয়ার পর থেকেই সাজু এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ানোর পাশাপাশি পুনরায় বিভিন্ন অপকর্মে লিপ্ত হন। একই সঙ্গে মামলা তুলে নেওয়ার জন্য নিহত রুবেল আহমদের পরিবারের সদস্যদের স্থানীয় বাজারসহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে ভয়ভীতি, হুমকি ও হয়রানি করতে থাকেন।
‎
‎​সাজু আহমদের এমন কর্মকাণ্ডে চরম নিরাপত্তাহীনতায় ভুগে নিহত রুবেলের স্ত্রী বাদী হয়ে জকিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের প্রাথমিক তদন্তে সত্যতা পেয়ে বিষয়টি আমলে নেয় এবং প্রতিবেদন আদালতে প্রেরণ করে। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার আদালতে শুনানির পর বিজ্ঞ বিচারক আসামি সাজু আহমদের জামিন বাতিল করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
‎
‎​জকিগঞ্জের সচেতন মহল ও এলাকাবাসী এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের দাবি, এই চাঞ্চল্যকর হত্যা মামলার বিচার কাজ যেন দ্রুত সম্পন্ন করা হয়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে ভুক্তভোগী পরিবারটি ন্যায়বিচার পাবে এবং এলাকায় অপরাধ প্রবণতা রোধে একটি ইতিবাচক বার্তা যাবে।



ফেসবুকে আমরা