November 6, 2026, 11:55 am
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নাটোরের বড়াইগ্রামে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ: ৭ পরিবারের ওপর প্রভাবশালী মহলের অমানবিক দমন-পীড়ন

Reporter Name

 

​নিজস্ব প্রতিবেদক, নাটোর 

​নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে চলাচলের একটি প্রাচীন রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের তীর স্থানীয় প্রভাবশালী মোঃ আব্দুল মান্নান খানের বিরুদ্ধে। রাস্তাটি বন্ধ হওয়ায় ওই এলাকার একটি বাড়ি ও ভাড়াটিয়াসহ মোট ৭টি পরিবার চরম দুর্ভোগের শিকার হচ্ছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে ভুক্তভোগী মোঃ সাগর প্রামাণিক স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বনপাড়া পৌরসভার প্রশাসক বরাবর পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযোগের বিস্তারিত:
ভুক্তভোগীদের দাবি, ১৯৮১ সালে নির্মিত ‘আলেয়া হাবিব ভিলা’ নামক বাড়িটির উত্তর পাশ দিয়ে পাকিস্তান আমল থেকেই মানুষ যাতায়াত করে আসছে। এর আগে কলেজ কর্তৃপক্ষের পক্ষ হতে মুসলিম উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণের সময় জনস্বার্থে চলাচলের জন্য রাস্তাটি উন্মুক্ত রাখা হয়েছিল। বর্তমানে প্রতিবেশী মোঃ আব্দুল মান্নান খান রাস্তাটিকে নিজের জায়গা দাবি করে চলাচল বন্ধ করে দিয়েছেন।
​প্রভাবশালীর অপতৎপরতা ও হুমকি:
ভুক্তভোগীদের অভিযোগ, আব্দুল মান্নান খান বাড়িটির বাসিন্দাদের উচ্ছেদ করার হীন উদ্দেশ্যে এই রাস্তা বন্ধের কৌশল নিয়েছেন। তারা নিজ খরচে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিলেও প্রভাবশালী ওই ব্যক্তি বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করছেন। এমনকি ভুক্তভোগীদের অকথ্য ভাষায় গালিগালাজ ও নিয়মিত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এছাড়া বাড়িটি স্বল্পমূল্যে বিক্রির জন্য পরিবারটিকে নানাভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
​প্রশাসনের দ্বারস্থ ভুক্তভোগী:
বর্ষাকালে রাস্তাটি বর্তমানে কাদা ও পানিতে ডুবে যাওয়ায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। স্থানীয় পর্যায়ে একাধিকবার বিষয়টি সমাধানের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর, ভুক্তভোগী পরিবারগুলো এখন প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।
​এ বিষয়ে ভুক্তভোগী মোঃ সাগর প্রামাণিক বলেন, “আমি প্রজাতন্ত্রের একজন কর্মচারী ও সচেতন নাগরিক হিসেবে বাংলাদেশ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন এবং ভূমি সংস্কার আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌর প্রশাসক মহোদয়ের কাছে আবেদন জানিয়েছি। রাস্তাটি আমাদের চলাচলের একমাত্র পথ, যা বর্তমানে প্রভাবশালীর একক সিদ্ধান্তে অবরুদ্ধ।”
​ভুক্তভোগী পরিবারগুলো প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে সরেজমিন তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং রাস্তাটি সচল করে বাসিন্দাদের নির্বিঘ্নে চলাচলের সুযোগ করে দেওয়ার জোর দাবি জানিয়েছেন।



ফেসবুকে আমরা