August 5, 2026, 12:12 pm
শিরোনাম:
বিলাইছড়িতে আশিকা কর্তৃক আরও ২০৭ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সেরা সিএইচসিপিদের সম্মাননা, ঝিনাইদহ সদরে ইউএইচএফপিওর ব্যতিক্রমী উদ্যোগ সৌদি আরবে অমানবিক নির্যাতনের শিকার গৃহকর্মী তানিয়া আক্তারের আকুতি, দালালের বিচার ও দেশে ফেরানোর দাবি নড়াইলে নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা মোঃশরিফুল চৌধুরী গ্রেফতার বিলাইছড়িতে গণঅভ্যুত্থান দিবস পালিত  সৈয়দ মঈনুদ্দিন আহমদ মাইজভান্ডারি ট্রাস্টের পক্ষ থেকে ঢেউটিন বিতরণ রাজারহাটে লাইসেন্স বিহীন জবাইখানায় মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক ব্যবসায়ী ইলিয়াসের অস্ত্রসহ আটক আটক ​ শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচির শুভসূচনা রায়পুরার চরাঞ্চলে সশস্ত্র অপরাধচক্রের দৌরাত্ম্য ও অবৈধ বালু উত্তোলনে নদীভাঙনের আশঙ্কা, স্থানীয়দের উদ্বেগ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নড়াইলে তিন দিনের অভিযানে উদ্ধার হলো লুণ্ঠিত স্বর্ণ আটক ৬ জন

Reporter Name

মোঃ রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:

 

 

নড়াইলে টানা তিন দিনের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির ঘটনায় লুণ্ঠিত গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে ৫ জন ডাকাত এবং ১ জন লুণ্ঠিত মালামালের ক্রেতা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুন ২০২৬ রাত আনুমানিক ২টার দিকে নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা (মধ্যপাড়া) গ্রামের বাসিন্দা সালাহ উদ্দীন খাঁনের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। দেশীয় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তার হাত বেঁধে আলমারির চাবি ছিনিয়ে নেয়। পরে আলমারিতে থাকা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। এ সময় তার ছেলে আশিকুর রহমানকেও বেঁধে রেখে যায় ডাকাতরা।

ঘটনার পর সালাহ উদ্দীন খাঁন নড়াগাতী থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার তদন্তে নড়াইলের পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)-এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সিসিআইসি ও নড়াগাতী থানার একাধিক টিম মাঠে নামে।

গত ২ থেকে ৪ জুলাই পর্যন্ত নড়াইল, খুলনা ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত চক্রের ৫ সদস্য ও লুণ্ঠিত স্বর্ণের এক ক্রেতাকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় গলিত লুণ্ঠিত স্বর্ণ।

গ্রেফতাররা হলো— জাকির মোল্লা ওরফে জেকের আলী (৪৮), জাকির হোসেন তালুকদার ওরফে কাটাপ্পা (৫৪), পারভেজ মৃধা ওরফে দারোগা (৩৬), মফিজ খাঁ (৩৮), দীন ইসলাম মোল্লা (৪২) এবং স্বর্ণকার সরজিৎ কর (৪৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা পাখিমারা গ্রামের ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারা আরও জানায়, ছদ্মনাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে নড়াইলসহ খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল।

পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে। জাকির মোল্লার বিরুদ্ধে ৫টি, পারভেজ মৃধার বিরুদ্ধে ৪টি, জাকির হোসেন তালুকদারের বিরুদ্ধে ৫টি এবং মফিজ খাঁর বিরুদ্ধে ৩টি মামলা বিচারাধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, ডাকাত চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 



ফেসবুকে আমরা