November 6, 2026, 8:17 pm
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

“চুয়াডাঙ্গায় ৯৯২ মিলি লিটার বুপ্রেনরফাইন ইনজেকশনসহ ১ মাদক ব্যবসায়ী আটক”

Reporter Name
Oplus_131072

মোঃ মিনারুল ইসলাম, চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: ০৪/০৭/২০২৬ ইং শনিবার

 

 

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ‘কুপিজেসিক’ বুপ্রেনরফাইন ইনজেকশন সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গতকাল ৩ জুলাই, শুক্রবার রাতে চুয়াডাঙ্গা সদর থানাধীন রেল ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি বিশেষ টিম গতকাল সন্ধ্যা ১৯:৩০ ঘটিকা থেকে ২০:২০ ঘটিকা পর্যন্ত চুয়াডাঙ্গা রেল ক্রসিংয়ের পশ্চিম পাশে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তি ইজি বাইকে বসে থাকা অবস্থায় তার ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশির সময় ব্যাগের ভেতরে থাকা একটি পুরাতন নষ্ট সার্ভো স্ট্যাবিলাইজারের ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় ৪শ ৯৬ এ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন পাওয়া যায়।

আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো: জালাল উদ্দিন (৪৯)। তিনি চুয়াডাঙ্গা সদর থানাধীন রেলপাড়া ৫ নম্বর ওয়ার্ডের মৃত আলতাপ হোসেন মালিতা ও মৃত রাবেয়া খাতুনের সন্তান। অভিযান পরিচালনাকারী দল আসামির কাছ থেকে নিম্নলিখিত আলামতসমূহ জব্দ করে: বুপ্রেনরফাইন ইনজেকশন প্রতি এ্যাম্পুল ০২ মি.লি. করে সর্বমোট ৪৯৬টি এ্যাম্পুল (মোট ৯৯২ মি.লি.)।মাদক লুকানোর কাজে ব্যবহৃত একটি পুরাতন ‘WIDE RANGE SERVO STABILIZER’ এবং একটি বাজারের ব্যাগ। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৯৯ হাজার ২শ টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। অধিদপ্তরের পরিদর্শক মো: মনিরুজ্জামান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

চুয়াডাঙ্গা জেলায় মাদকের বিস্তার রোধে এবং মাদক কারবারিদের ধরতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই ধরনের কঠোর অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দায়িত্বশীলরা।



ফেসবুকে আমরা