November 9, 2026, 3:11 pm
শিরোনাম:
মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা: বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার ৩০১ বস্তা সার জব্দের ঘটনায় তদন্তে উঠে আসে রাজনৈতিক নেতাদের নাম, আদালতে পাঠিয়েছে পুলিশ নরসিংদীতে অস্ত্রসহ আলোচিত সনেট গ্রেফতার, হত্যা ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ২৭ মামলা কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম রাউজানে দত্ত কুঠিরে ৩৩তম সার্বজনীন কালীপূজা, বিশেষ আকর্ষণ ‘শূন্যের আর্তি’ নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার তিন। কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরা সীমান্তে অভিযানে ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবিঃ সাজেকে সড়ক অবরোধে স্থবির পর্যটন, কর্মহীন দীঘিনালার হাজারো শ্রমিক ও ব্যবসায়ী দিনাজপুরে মুদি দোকানের বাকি টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা, আটক ১ আলোয় আলোয় সেজে উঠুক চারপাশ: আজ শুভ দীপাবলি
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

উদ্বোধনের আগেই ভাঙছে ড্রেনেজ স্টেশন ফিট, জলাবদ্ধতা নিরসন প্রকল্পে নিম্নমানের কাজ

Reporter Name

আব্দুস সামাদ, রংপুর বিভাগীয় প্রতিনিধি:

 

 

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মমিনপূর ডাঙ্গিরপারে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে ২ লক্ষ ৭০ হাজার টাকা ব্যায়ে পাইপ বসানোর রয়েছে। তবে প্রকল্পের কাজ শেষ হওয়ার আগেই ময়লা আটকে রাখার জন্য নির্মিত স্টেশন ফিট (সকেল) একাধিক স্থানে ভেঙে যাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, পাইপলাইনের নির্দিষ্ট দূরত্ব পরপর নির্মাণ করা স্টেশন ফিটগুলোর নির্মাণমান অত্যন্ত নিম্নমানের। উদ্বোধনের আগেই কয়েকটি স্টেশন ফিটের চারপাশের কংক্রিট ভেঙে গেছে। এছাড়া পাইপের মুখে কোনো নেট বা গ্রিল বসানো হয়নি। ফলে ময়লা-আবর্জনা সরাসরি পাইপের ভেতরে প্রবেশ করে পাইপ জ্যাম হয়ে যেতে পারে। এতে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যাহত হয়ে আবারও জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।স্থানীয়দের অভিযোগ, প্রকল্পে নিম্নমানের পাইপ ব্যবহার করা হয়েছে। এছাড়া পাইপ বসানোর সময় প্রবেশমুখ (ইনলেট) ও অপসারণমুখ (আউটলেট)-এর উচ্চতা ও ঢালের সঠিক সমন্বয় না রাখায় পাইপের মাঝখানে পানি জমে থাকছে।

ফলে পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারছে না। এতে অল্প সময়ের মধ্যেই পাইপে পলি ও ময়লা জমে পানি নিষ্কাশন ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।আরও অভিযোগ রয়েছে, বাড়ির সামনে নির্মিত স্টেশন ফিটগুলো খোলা অবস্থায় ফেলে রাখা হয়েছে। কোনো ঢাকনা বা নিরাপত্তা ব্যবস্থা না থাকায় শিশু, বয়স্ক ও পথচারীদের জন্য এটি বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করেছে।

স্থানীয়রা জানান, যে কোনো সময় অসাবধানতাবশত কেউ এসব খোলা গর্তে পড়ে আহত হতে পারেন।এ বিষয়ে জোংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান জানান, আপনাদের কাছে শুনলাম দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। জোংড়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা সোলেমান আলী জানান, কাজের মান অত্যান্ত ভাল হয়েছে।

এসব অভিযোগ মিথ্যা।এলাকাবাসীর দাবি, প্রকল্পের কাজ তদন্ত করে মানসম্মতভাবে পুনরায় সম্পন্ন করতে হবে। পাশাপাশি প্রতিটি স্টেশন ফিটে টেকসই ঢাকনা ও পাইপের মুখে নেট বা গ্রিল স্থাপন করে ময়লা প্রবেশ রোধের ব্যবস্থা নিতে হবে, যাতে প্রকল্পের উদ্দেশ্য সফল হয় এবং জনদুর্ভোগ না বাড়ে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন।



ফেসবুকে আমরা