November 9, 2026, 2:17 pm
শিরোনাম:
মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা: বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার ৩০১ বস্তা সার জব্দের ঘটনায় তদন্তে উঠে আসে রাজনৈতিক নেতাদের নাম, আদালতে পাঠিয়েছে পুলিশ নরসিংদীতে অস্ত্রসহ আলোচিত সনেট গ্রেফতার, হত্যা ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ২৭ মামলা কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম রাউজানে দত্ত কুঠিরে ৩৩তম সার্বজনীন কালীপূজা, বিশেষ আকর্ষণ ‘শূন্যের আর্তি’ নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার তিন। কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরা সীমান্তে অভিযানে ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবিঃ সাজেকে সড়ক অবরোধে স্থবির পর্যটন, কর্মহীন দীঘিনালার হাজারো শ্রমিক ও ব্যবসায়ী দিনাজপুরে মুদি দোকানের বাকি টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা, আটক ১ আলোয় আলোয় সেজে উঠুক চারপাশ: আজ শুভ দীপাবলি
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

সাজেকে সড়ক অবরোধে স্থবির পর্যটন, কর্মহীন দীঘিনালার হাজারো শ্রমিক ও ব্যবসায়ী

Reporter Name

সমর বিকাশ চাকমা, দীঘিনালা প্রতিনিধি

 

সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির ডাকা পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের কারণে চরম দুর্ভোগে পড়েছেন খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার পরিবহন শ্রমিক, হোটেল-কটেজ মালিকসহ পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সাজেকে পর্যটকদের যাতায়াত বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে দীঘিনালার পর্যটননির্ভর অর্থনৈতিক কর্মকাণ্ড।

 

সাজেক পর্যটনকেন্দ্রে যাতায়াতের অন্যতম প্রধান প্রবেশপথ হলো দীঘিনালা-বাঘাইহাট সড়ক। এ সড়কে যান চলাচল বন্ধ থাকায় সাজেকগামী পর্যটকদের যাতায়াত কার্যত বন্ধ হয়ে গেছে। ফলে পর্যটক পরিবহনের সঙ্গে যুক্ত শ্রমিক থেকে শুরু করে হোটেল, রিসোর্ট ও কটেজ মালিকরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

 

এ বিষয়ে দীঘিনালা পিকআপ মালিক সমিতির লাইনম্যান মো. মামুন বলেন, সাজেকে পর্যটকদের যাতায়াত বন্ধ থাকায় জিপ, চাঁদের গাড়ি, সিএনজি ও মাহেন্দ্রসহ বিভিন্ন যানবাহনের প্রায় পাঁচ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। দীর্ঘদিন ধরে পর্যটক পরিবহন বন্ধ থাকায় এসব শ্রমিকের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে।

 

অন্যদিকে, পর্যটকদের ওপর নির্ভরশীল দীঘিনালার হোটেল, রিসোর্ট ও কটেজ ব্যবসায়ও দেখা দিয়েছে স্থবিরতা। দীঘিনালা হোটেল ইউনিটির ম্যানেজার পানদপ চাকমা বলেন, দীর্ঘদিন ধরে পর্যটক না আসায় ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। এতে পরিবার-পরিজন নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।

 

ব্যবসায়ীরা জানান, পর্যটক কমে যাওয়ায় প্রতিষ্ঠানের আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অথচ কর্মচারীদের বেতন, প্রতিষ্ঠানের ভাড়া ও অন্যান্য নিয়মিত খরচ বহন করতে হচ্ছে। এ পরিস্থিতি দীর্ঘায়িত হলে অনেক ব্যবসায়ীকে বড় ধরনের আর্থিক সংকটে পড়তে হতে পারে।

 

স্থানীয় ব্যবসায়ীদের মতে, সাজেক পর্যটনকেন্দ্রকে ঘিরে দীঘিনালার অসংখ্য মানুষের জীবিকা নির্ভরশীল। পর্যটন কার্যক্রম বন্ধ থাকায় শুধু পরিবহন শ্রমিক কিংবা হোটেল-কটেজ মালিকরাই নন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ী, খাবারের দোকানদারসহ পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন পেশার মানুষ।

 

এ অবস্থায় সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সড়ক অবরোধের কারণ ও উদ্ভূত পরিস্থিতি দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। পাশাপাশি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে সাজেকে স্বাভাবিক সড়ক যোগাযোগ ও পর্যটকদের যাতায়াত নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।

 

সংশ্লিষ্টদের আশঙ্কা, সড়ক যোগাযোগ স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাজেক পর্যটনকেন্দ্রকে ঘিরে দীঘিনালার পরিবহন শ্রমিক, হোটেল-কটেজ মালিক ও অন্যান্য পর্যটন ব্যবসায়ীদের জীবিকা নিয়ে অনিশ্চয়তা কাটবে না।



ফেসবুকে আমরা