September 22, 2026, 2:56 am
শিরোনাম:
পিতৃ-শূন্যতা ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে জমি অধিগ্রহণ ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানী ও বৈষম্যের প্রতিবাদে চার মৌজাবাসীর মানববন্ধন অনৈতিক শিক্ষা কখনো একটা ভাল জাতি উপহার দিতে পারেনা-অধ্যাপক মাহফুজা হান্নান এমপি পীরগঞ্জে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার গোপালগঞ্জেয ডিবি পুলিশ পৃথক অভিযানে ২ কেজি গাজা সহ ২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার নিউইয়র্কে বিএনপির চেয়ারম্যান,তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস। ঐতিহ্যবাহী মেমনগর বি.ডি. মাধ্যমিক বিদ্যালয়: শতবর্ষ পেরিয়ে দর্শনার শিক্ষার আলোকবর্তিকা গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৫২ জন গ্রাম পুলিশ কে নতুন পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান 
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

মাজারকেন্দ্রিক অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ফুসে উঠেছে সিলেটবাসী: সরকারি তদারকির দাবি

Reporter Name

নিজস্ব প্রতিবেদক, সিলেট | তোফায়েল আহমেদ:

 

​হযরত শাহজালাল (রহ.)-এর পুণ্যভূমি সিলেটসহ সারাদেশের বিভিন্ন মাজার শরিফকেন্দ্রিক কথিত অনিয়ম, দুর্নীতি এবং অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন সিলেটবাসীসহ সচেতন ধর্মপ্রাণ মানুষ। বিশেষ করে সামুন মাহমুদ খানের বিরুদ্ধে আনীত গুরুতর অভিযোগ এবং মাজার পরিচালনার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

​সিলেটের স্থানীয় বাসিন্দা ও আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আলেম এবং ভক্তবৃন্দের অভিযোগ, হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফকেন্দ্রিক বিভিন্ন কর্মকাণ্ডে স্বচ্ছতার অভাব রয়েছে। সামুন মাহমুদ খানের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে স্থানীয়রা আইনি তদন্ত ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন। অভিযোগকারীদের মতে, মাজারের পবিত্রতা রক্ষা এবং উত্তরাধিকারী দাবির সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি। তারা উল্লেখ করেন যে, হযরত শাহজালাল (রহ.) দীর্ঘ সাতশ বছর আগে এই জনপদে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন এবং তিনি অবিবাহিত ছিলেন, তাই মাজারের নামে ব্যক্তিগত উত্তরাধিকারের দাবি অনভিপ্রেত।

​এদিকে, সিলেটসহ বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা সকল মাজার শরিফ সরকারি তদারকির আওতায় আনার দাবি তুলেছেন সুন্নি আলেম ও সাধারণ ভক্তরা। তাদের দাবি, যে সকল মাজার শরিফ প্রকৃত অলি-আউলিয়ার বংশধর বা যথাযথ আধ্যাত্মিক উত্তরাধিকারী দ্বারা পরিচালিত হচ্ছে না, সেগুলোর প্রশাসনিক দায়িত্ব অবিলম্বে সরকারের হাতে ন্যস্ত করতে হবে।

​মাজারের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, অলি-আউলিয়াগণ আল্লাহর বিশেষ প্রিয়ভাজন এবং রাসূলুল্লাহ (সা.)-এর অনুসারী। তাই তাদের রওজা শরিফকে কেন্দ্র করে কোনো ধরনের অনৈতিক বা ইসলাম-বহির্ভূত কার্যকলাপ কোনোভাবেই বরদাশত করা হবে না। দেশের সকল মাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অনাচার রোধে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান তারা।

​সচেতন মহলের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতি দ্রুত বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবে এবং মাজারগুলোর পবিত্রতা রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।



ফেসবুকে আমরা