November 9, 2026, 4:04 pm
শিরোনাম:
মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা: বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার ৩০১ বস্তা সার জব্দের ঘটনায় তদন্তে উঠে আসে রাজনৈতিক নেতাদের নাম, আদালতে পাঠিয়েছে পুলিশ নরসিংদীতে অস্ত্রসহ আলোচিত সনেট গ্রেফতার, হত্যা ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ২৭ মামলা কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম রাউজানে দত্ত কুঠিরে ৩৩তম সার্বজনীন কালীপূজা, বিশেষ আকর্ষণ ‘শূন্যের আর্তি’ নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার তিন। কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরা সীমান্তে অভিযানে ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবিঃ সাজেকে সড়ক অবরোধে স্থবির পর্যটন, কর্মহীন দীঘিনালার হাজারো শ্রমিক ও ব্যবসায়ী দিনাজপুরে মুদি দোকানের বাকি টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা, আটক ১ আলোয় আলোয় সেজে উঠুক চারপাশ: আজ শুভ দীপাবলি
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

কারবালার অম্লান শিক্ষা: অন্যায়ের বিরুদ্ধে চিরন্তন আদর্শের মহাকাব্য

Reporter Name

ডা. হা. মাও. হাফিজুল ইসলাম লস্কর

 

 

কারবালার প্রান্তরে হিজরি ৬১ সনের ১০ মহররম যে নির্মম ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছিল, তা কেবল ইসলামের ইতিহাসের কোনো সাধারণ যুদ্ধ বা ক্ষমতার দ্বন্দ্ব ছিল না। এটি ছিল সত্য ও অসত্য, ন্যায় ও অন্যায় এবং আদর্শ ও স্বৈরাচারের মধ্যকার এক চিরন্তন সংগ্রাম।

​ইতিহাসের পাতায় বহু যুদ্ধ ও রক্তপাতের ঘটনা আছে, কিন্তু কারবালার মতো এতটা মর্মস্পর্শী ও আদর্শিক লড়াই দ্বিতীয়টি খুঁজে পাওয়া ভার। রাসুলুল্লাহ (সা.)-এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হুসাইন (রা.) কারবালার মরুভূমিতে নিজের ও তাঁর পরিবারের রক্ত দিয়ে যে ইতিহাস লিখে গেছেন, তা মুসলিম উম্মাহর জন্য এক মহান পাঠশালা।

​কারবালার সবচেয়ে বড় শিক্ষা হলো, পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, অন্যায় ও স্বৈরাচারের সামনে কখনো মাথা নত করা যাবে না। ইয়াজিদ যখন খেলাফতের নামে স্বৈরতন্ত্র ও অনৈসলামিক সংস্কৃতির বিস্তার ঘটাচ্ছিল, তখন ইমাম হুসাইন (রা.) চুপ থাকতে পারতেন। নিজের ও পরিবারের জীবন বাঁচাতে তিনি ইয়াজিদের আনুগত্য (বায়াত) স্বীকার করে নিতে পারতেন। কিন্তু তিনি জানতেন, তাঁর একটি ভুল সিদ্ধান্ত ইসলামের প্রকৃত খিলাফত ও ন্যায়ের ভিত্তিকে চিরতরে ধ্বংস করে দেবে। তাই তিনি জীবনের ঝুঁকি নিয়ে আপসহীন সংগ্রামের পথ বেছে নেন।

​কারবালার যুদ্ধ আমাদের শেখায় যে, সত্যের পথে চলার জন্য সংখ্যার আধিক্য বা বিশাল অস্ত্রের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় সুদৃঢ় ঈমান ও নৈতিক বলের। একদিকে ছিল ইয়াজিদের হাজার হাজার সুসজ্জিত সৈন্য, অন্যদিকে ইমাম হুসাইনের মাত্র ৭২ জনের তৃষ্ণার্ত কাফেলা, যার মধ্যে নারী ও শিশুও অন্তর্ভুক্ত ছিল। বাহ্যিক দৃষ্টিতে ইয়াজিদ বাহিনী বিজয়ী হলেও, ইতিহাসের আদালতে এবং আদর্শের লড়াইয়ে ইমাম হুসাইন (রা.)-ই আজ বিজয়ী। সত্যের পক্ষে দাঁড়িয়ে পরাজিত হওয়াও আসলে এক ধরণের মহাবিজয়, যা কারবালা প্রমাণ করে গেছে।

​৭ই মহররম থেকে ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়ে ইমাম হুসাইনের তাঁবুতে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছিল। তীব্র মরুভূমির বুকে শিশুরা পানির জন্য হাহাকার করেছে, ছয় মাসের শিশু আলী আজগর তীরের আঘাতে কোলে শাদাহত হয়েছে, কিন্তু ইমাম হুসাইন (রা.) এবং তাঁর পরিবার আল্লাহর ওপর ভরসা হারাননি। চরম বিপদেও তাঁরা যে ধৈর্য ও সাহসিকতার পরিচয় দিয়েছেন, তা প্রতিটি মানুষের জন্য যেকোনো কঠিন পরিস্থিতিতে অটল থাকার এক অনন্য দৃষ্টান্ত।

​কারবালার ময়দানে যখন চারদিক থেকে তীরের বৃষ্টি হচ্ছিল, শত্রু বাহিনী ঘিরে ধরেছিল, সেই মৃত্যুর মুখে দাঁড়িয়েও ইমাম হুসাইন (রা.) জোহরের নামাজ আদায় করতে ভুলেননি। তিনি যখন সিজদারত অবস্থায় ছিলেন, তখনই ঘাতকেরা তাঁর ওপর চূড়ান্ত আঘাত হানে। এটি আমাদের শিক্ষা দেয়, পরিস্থিতি জীবনের শেষ মুহূর্ত হলেও আল্লাহর প্রতি আনুগত্য ও ফরজ ইবাদতে কোনো অবহেলা করা যাবে না।

​কুফাবাসীরা ইমাম হুসাইন (রা.)-কে হাজার হাজার চিঠি পাঠিয়ে আশ্বস্ত করেছিল যে তারা তাঁর পাশে থাকবে। কিন্তু উবায়দুল্লাহ ইবনে জিয়াদের সামান্য ভয় ও প্রলোভনের কাছে তারা নিজেদের ঈমান বিক্রি করে দেয় এবং মুসলিম ইবনে আকিলসহ নবী পরিবারকে একা ফেলে রেখে চরম বিশ্বাসঘাতকতা করে। এই ঘটনা আমাদের শিক্ষা দেয়, কথায় ও কাজে সৎ থাকা কতটা জরুরি এবং সুযোগসন্ধানী ও ভীরু মানুষের প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া কতটা ঝুঁকিপূর্ণ।

​কারবালার ঘটনা কেবল ১০ মহররমে (আশুরা) মনগড়া কালো পোশাক পরা, কেঁদে বুক ভাসানো বা মাতম করার মধ্যে সীমাবদ্ধ নয়। কারবালার প্রকৃত সার্থকতা তখনই আসবে, যখন আমরা আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ইমাম হুসাইন (রা.)-এর আদর্শকে ধারণ করতে পারব।

​আজকের পৃথিবীতেও যখনই কোনো অন্যায়, জুলুম বা স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠবে, তখনই কারবালার চেতনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে “হক বা সত্যের পথে দাঁড়িয়ে জীবন দেওয়া, অন্যায়ের চাদর মুড়ি দিয়ে বেঁচে থাকার চেয়ে কোটি গুণ শ্রেয়।” ইমাম হুসাইনের (রা.) শাহাদত আমাদের হৃদয়ে চিরকাল ন্যায়ের আলো জ্বেলে রাখুক।

লেখক,
ডা. হা. মাও. হাফিজুল ইসলাম লস্কর।
সাবেক ইন্টার্ণী চিকিৎসক- সিলেট সরকারী ইউনানী ও আয়ূর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল।
স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক-বিএমএসএস কেন্দ্রীয় কমিটি।
সাংগঠনিক সম্পাদক- বাংলাদেশ ইন্ডিজেনাস মেডিকেল সোসাইটি।
সাংগঠনিক সম্পাদক- বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাব।
সম্পাদক ও প্রকাশক- শব্দের আলাপন।
সম্পাদক- সাপ্তাহিক ইউনানী কন্ঠ।
সদস্য সচিব- আল ইখওয়ান সোসাইটি।
সদস্য – ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার।
সদস্য- গোলাপগঞ্জ প্রেসক্লাব।
সাবেক শিক্ষক- জামেয়া দারুল উলূম সিলেট।
সাবেক শিক্ষক- ফাতেমা (রা.) নূরিয়া মহিলা মাদ্রাসা।



ফেসবুকে আমরা