November 11, 2026, 7:23 am
শিরোনাম:
ধুনটে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ছয় মাসের অন্তঃসত্ত্বা; পলাতক আদম ব্যবসায়ী মানুষের অসচেতনতা বৈদ্যুতিক ত্রুটিতে বিপন্ন পরিবেশ, কাঠালিয়ায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে নিরীহ পাখি উল্লাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ মর্যাদার মুকুট নাকি শালীনতার বিজয়, কোন পথে আমাদের মুক্তি? নওগাঁর মান্দা তানইল এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভূট্রু এনামুল নামে দুই জন গ্রেপ্তার  কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ  টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবিঃ বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক নড়াইলের নড়াগাতীতে ৩৮ পিস ইয়াবাসহ নারী আটক,
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

রাজশাহী তানোর মেধাবী মাহমুদার পাশে দাঁড়ালেন বিএনপি নেতা তারেক

Reporter Name

মোঃ সুমন চৌধুরী, তানোর রাজশাহী প্রতিনিধি:

 

একটি ছোট চায়ের দোকান। দিন শেষে আয় মাত্র ৪০০ থেকে ৫০০ টাকা। সেই আয়ের ওপর নির্ভর করেই চলে চার সদস্যের একটি পরিবার। কিন্তু এই সীমাবদ্ধতার মধ্যেই জন্ম নিয়েছে এক অসাধারণ স্বপ্ন-চিকিৎসক হবার।

রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মেয়ে মোসা. মাহমুদা খাতুন তার সেই স্বপ্নকে বাস্তবের কাছাকাছি নিয়ে গেছেন নিজের মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে। সম্প্রতি তিনি জামালপুর সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তির সুযোগ পেয়েছেন।

কিন্তু মেডিকেলে ভর্তি হওয়ার আনন্দের মধ্যেই নেমে এসেছে অর্থসংকটের কঠিন বাস্তবতা। মাহমুদার বাবা মাসুদ রানা গ্রামের একটি ছোট চায়ের দোকান চালান। মা সায়েরা বিবি গৃহিণী। দুই শতক জমির ওপর নির্মিত একটি কাঁচা ঘরই তাদের একমাত্র আশ্রয়। আবাদি জমি নেই, নেই বাড়তি কোনো আয়ের উৎস। তবুও মেয়ের পড়াশোনার প্রতি আগ্রহ দেখে তাদের সবকিছুু দিয়ে তাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন বাবা-মা।

অভাব কখনো মাহমুদার স্বপ্নকে থামিয়ে রাখতে পারেনি। নিয়মিত কোচিং কিংবা প্রাইভেট পড়ার সুযোগ ছিল না তার। অনেক সময় সহপাঠীদের কাছ থেকে বই ধার করে পড়াশোনা চালিয়ে গেছেন। সেই সংগ্রামের ফল হিসেবে ২০২৩ সালে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০২৫ সালে কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন তিনি। মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ার খবর পরিবারে আনন্দের বন্যা বইয়ে দিলেও সেই আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি। কারণ চিকিৎসক হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দারিদ্রতা।

মাহমুদার বাবা মাসুদ রানা জানান, মেয়ের ভর্তি ফি বাবদ প্রায় ১৩ হাজার টাকা ধার করে জোগাড় করতে হয়েছে। এখন প্রথম বর্ষের বই কিনতে প্রায় ২০ হাজার টাকা প্রয়োজন। অ্যানাটমি শিক্ষার জন্য একটি স্কেলেটন কিনতে লাগবে প্রায় ৪০ হাজার টাকা। এছাড়া হোস্টেল, খাবার ও শিক্ষা উপকরণ মিলিয়ে প্রতি মাসে ১২ থেকে ১৫ হাজার টাকার খরচ বহন করা তাদের পক্ষে প্রায় অসম্ভব। কলেজের হোস্টেলে থেকে ক্লাস করলেও প্রয়োজনীয় বই কিনতে না পারার কষ্ট স্পষ্ট মাহমুদার কণ্ঠে। তিনি বলেন, “ক্লাস শুরু হয়ে গেছে। আমার সহপাঠীরা বই নিয়ে পড়ছে, কিন্তু আমি এখনও নিজের বই কিনতে পারিনি। বাবার সামর্থ্যরে বাইরে চলে যাচ্ছে সব খরচ।”

মেয়ের স্বপ্ন নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মা সায়েরা বিবি। তিনি বলেন, “ছোটবেলা থেকেই মেয়েটা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। সে যেন পড়াশোনা শেষ করে মানুষের সেবা করতে পারে, এ জন্য সমাজের বিত্তবান মানুষদের সহযোগিতা চাই।” মাহমুদার সংগ্রামের খবর স্থানীয়ভাবে ছড়িয়ে পড়লে সহায়তার হাত বাড়িয়ে দেন বিশিষ্ট ব্যবসায়ী ও জিয়া ফাউন্ডেশনের আজীবন সদস্য এবং গোদাগাড়ী উপজেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক। তিনি মাহমুদার পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন। তারেক বলেন, “মাহমুদা শুধু তার পরিবারের নয়, পুরো তানোরের গর্ব।

তার পড়াশোনা যেন কোনোভাবেই বন্ধ না হয়, সেজন্য তিনি তার সবসময় পাশে থাকবেন। মাহমুদার গল্প কেবল একজন শিক্ষার্থীর সাফল্যের গল্প নয়; এটি প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে এগিয়ে যাওয়ার এক অনুপ্রেরণার গল্প। মেধা ও স্বপ্ন যখন দারিদ্র্যের সঙ্গে লড়াই করে, তখন সমাজের দায়িত্বশীল মানুষদের সহযোগিতাই পারে সেই স্বপ্নকে পূর্ণতা দিতে। এখন প্রশ্ন একটাই-অভাব কি থামিয়ে দেবে একজন সম্ভাবনাময় ভবিষ্যৎ চিকিৎসকের পথচলা, নাকি সমাজের সম্মিলিত সহায়তায় একদিন সাদা অ্যাপ্রোন গায়ে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করবেন মাহমুদা? উত্তরটি সময়ই বলে দেবে।



ফেসবুকে আমরা