November 11, 2026, 7:05 am
শিরোনাম:
ধুনটে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ছয় মাসের অন্তঃসত্ত্বা; পলাতক আদম ব্যবসায়ী মানুষের অসচেতনতা বৈদ্যুতিক ত্রুটিতে বিপন্ন পরিবেশ, কাঠালিয়ায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে নিরীহ পাখি উল্লাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ মর্যাদার মুকুট নাকি শালীনতার বিজয়, কোন পথে আমাদের মুক্তি? নওগাঁর মান্দা তানইল এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভূট্রু এনামুল নামে দুই জন গ্রেপ্তার  কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ  টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবিঃ বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক নড়াইলের নড়াগাতীতে ৩৮ পিস ইয়াবাসহ নারী আটক,
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ফুটপাত যখন মৃত্যুফাঁদ, কাণ্ডজ্ঞানহীন ব্যবসা ও বিপন্ন শৈশব

Reporter Name

ডা. হা. মাও. হাফিজুল ইসলাম লস্কর

​একটি সভ্য ও পরিকল্পিত শহরের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর সচল রাস্তা এবং নিরাপদ ফুটপাত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, আমাদের দেশের প্রায় প্রতিটি শহর ও গুরুত্বপূর্ণ সড়কের ফুটপাত আজ সাধারণ পথচারীদের হাতছাড়া হয়ে গেছে। বিশেষ করে, স্যানিটারি দোকানের ভারী মালামাল, কনস্ট্রাকশন সামগ্রী এবং ভাসমান দোকানের অবৈধ ব্যারিকেডে অবরুদ্ধ হয়ে পড়েছে জনসাধারণের হাঁটার পথ। ফুটপাত দখলের এই আগ্রাসী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বলী হচ্ছে স্কুলের কোমলমতি শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা।

​রাস্তার পাশে গড়ে ওঠা স্যানিটারি দোকানগুলো তাদের ভারী পাইপ, বেসিন, কমোডসহ নানা অনুষঙ্গ ফুটপাতের ওপর স্তূপ করে রাখে। শুধু তাই নয়, মালামাল ওঠানো-নামানোর নাম করে দীর্ঘ সময় ধরে মেইন রোডের একটা বড় অংশও ব্লক করে রাখা হয়। এর সাথে যুক্ত হয়েছে ভাসমান দোকানদারদের এলোমেলোভাবে বসানো চৌকি ও মালামাল। ফলে, ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার কোনো উপায়ই অবশিষ্ট থাকে না।

​এই কাণ্ডজ্ঞানহীন ও দায়িত্বহীন কর্মকাণ্ডের কারণে প্রতিদিন লাখ লাখ পথচারী চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। ফুটপাত না পেয়ে সাধারণ মানুষকে বাধ্য হয়ে মেইন রোড দিয়ে চলাচল করতে হচ্ছে, যা যানজটকে আরও তীব্র করে তুলছে।

​এই দুর্ভোগের সবচেয়ে নির্মম শিকার হচ্ছে স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা। স্কুল শুরু এবং ছুটির পর যখন রাস্তায় গাড়ির চাপ সবচেয়ে বেশি থাকে, ঠিক তখনই শিশুরা সবচেয়ে বেশি বিপদে পড়ে। ফুটপাত বন্ধ থাকায় শিশুরা মেইন রোডের ওপর দিয়ে পিঠে ভারী ব্যাগ নিয়ে হাঁটতে বাধ্য হয়। পাশ দিয়ে তীব্র গতিতে ছুটে চলা বাস, ট্রাক বা মোটরসাইকেলের ধাক্কায় যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। সন্তানদের নিরাপদে বাড়ি ফেরানো নিয়ে প্রতিনিয়ত চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাতে হয় অভিভাবকদের।

তখন মনে ​একটি প্রশ্ন জাগে? রাস্তা বা ফুটপাত দখল করে সাধারণ মানুষের, বিশেষ করে শিশুদের জীবনকে প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকিতে ফেলে এ কেমন ব্যবসা? ব্যবসার মুনাফা কি আমাদের সন্তানদের জীবনের চেয়েও বড়?

​আমাদের দেশের আইন অনুযায়ী ফুটপাত বা পাবলিক প্লেস দখল করা একটি সম্পূর্ণ অবৈধ ও দণ্ডনীয় অপরাধ। স্থানীয় সরকার আইন অনুযায়ী, জনসাধারণের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে উচ্ছেদ, জরিমানা এমনকি কারাদণ্ডের বিধান রয়েছে। ​পেনাল কোড (দণ্ডবিধি)-এর ২৮৩ ধারা মোতাবেক, জনসাধারণের যাতায়াতের পথে কোনো বাধা বা বিপদ সৃষ্টি করা আইনত অপরাধ। ​আইন থাকা সত্ত্বেও কেবল নিয়মিত তদারকি এবং কঠোর প্রয়োগের অভাবে এই ব্যবসায়ীরা পার পেয়ে যাচ্ছে।

​সাধারণ পথচারী ও শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবিলম্বে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি:
​√ লোকদেখানো বা সাময়িক উচ্ছেদ নয়, বরং নিয়মিত বিরতিতে আকস্মিক অভিযান পরিচালনা করতে হবে।
√ যারা ফুটপাতে মালামাল রেখে ব্যারিকেড তৈরি করে, তাদের ভারী অঙ্কের জরিমানা এবং প্রয়োজনে লাইসেন্স বাতিল বা দোকান সিলগালা করার মতো কঠোর পদক্ষেপ নিতে হবে।
√ গুরুত্বপূর্ণ স্কুল জোনের চারপাশের ফুটপাতগুলোকে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা এবং নিয়মিত মনিটরিং করা।
√ ব্যবসায়ীদেরও বুঝতে হবে, ফুটপাত কোনো দোকানের এক্সটেনশন বা গোডাউন নয়। এটি জনসাধারণের সম্পদ। জনজীবন বিপন্ন করে ব্যবসা করা কোনো নৈতিকতার মধ্যেই পড়ে না।

​ব্যবসায়িক স্বার্থ কখনোই নাগরিক নিরাপত্তা ও শিশুর জীবন সুরক্ষার চেয়ে ওপরে হতে পারে না। আমরা একটি নিরাপদ ও মানবিক শহর চাই, যেখানে আমাদের সন্তানেরা নির্ভয়ে, নিরাপদে হেঁটে স্কুলে যাবে এবং সুস্থ শরীরে বাড়ি ফিরবে। এই কাণ্ডজ্ঞানহীন ও দায়িত্বহীন কর্মকাণ্ডের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়ানোর সময়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আকুল আবেদন, আর কোনো বড় দুর্ঘটনার অপেক্ষা না করে, অনতিবিলম্বে ফুটপাত দখলমুক্ত করে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করুন।

লেখক,
ডা. হা. মাও. হাফিজুল ইসলাম লস্কর।
সাবেক ইন্টার্ণী চিকিৎসক- সিলেট সরকারী ইউনানী ও আয়ূর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল।
স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক-বিএমএসএস কেন্দ্রীয় কমিটি।
সাংগঠনিক সম্পাদক- বাংলাদেশ ইন্ডিজেনাস মেডিকেল সোসাইটি।
সাংগঠনিক সম্পাদক- বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাব।
সম্পাদক ও প্রকাশক- শব্দের আলাপন।
সম্পাদক- সাপ্তাহিক ইউনানী কন্ঠ।
সদস্য সচিব- আল ইখওয়ান সোসাইটি।
সদস্য – ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার।
সদস্য- গোলাপগঞ্জ প্রেসক্লাব।
সাবেক শিক্ষক- জামেয়া দারুল উলূম সিলেট।
সাবেক শিক্ষক- ফাতেমা (রা.) নূরিয়া মহিলা মাদ্রাসা।



ফেসবুকে আমরা