April 21, 2026, 3:03 pm
শিরোনাম:
বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৬ দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্প বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গোল্ডকাপ ফুটবলে প্রথম দিনেই হাড্ডাহাড্ডি লড়াই, জয়ীদের উল্লাস খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক ৩ আগামী শুক্রবার সকাল ৭টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে গ্যাস সংযোগ বন্ধ থাকবে   রাউজানে ২০০ বছরের ঐতিহ্যবাহী ‘বাঘের মেলা’ অনুষ্ঠিত: লোকজ উৎসবে জনস্রোত কুমিল্লা লাকসামে সিনথিয়া আক্তার নামে স্কুলছাএী আত্মহত্যা করেছেন নড়াইলের নড়াগাতীতে কুকুরকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ নাসিরনগরে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়ীয়া পূর্ব পাড় বাজারে ৫,৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ।

Reporter Name

নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়ীয়া পূর্ব পাড় বাজারে ৫,৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ।

মোঃরাসেল শেখ
নড়াইল জেলা প্রতিনিধি।

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫ হাজার ৬০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাসের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় কালিয়া উপজেলার কলাবাড়িয়া পূর্ব পাশ বাজার সরকারি রোডের উপরে এ অভিযান করে অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে বহন কারী পরিবহনে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করে।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে খায়রুল শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উপজেলার যোগানিয়া গ্রামের হানেফ শেখের ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসন সূত্রে আরও জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির অভিযোগ তার বিরুদ্ধে অভিযোগ ছিল। এরই প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুদ, পরিবহন ও বিক্রির বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছে।

মোঃরাসেল শেখ
নড়াইল জেলা প্রতিনিধি।



ফেসবুকে আমরা