November 12, 2026, 7:24 am
শিরোনাম:
শ্রমিকবান্ধব ভাবমূর্তি থাকা সত্ত্বেও অস্থিরতার মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো ‘ইকোনীটস লিমিটেড’ ​গাজীপুর প্রতিনিধি: ফারুয়া ইউনিয়ন কৃষকদের মাঝে সার বিতরণ  ডিমলায় পৈতৃক জমি নিয়ে বিরোধ, ধান কেটে নেওয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেল দিনাজপুরের বিরামপুরে গ্রাম পুলিশের প্যারেড অনুষ্ঠিত, অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন ওসি আব্দুর রাজ্জাক শিবপুরে মোবাইল কোর্টের অভিযান, দুই ফার্মেসি ও এক মোটরসাইকেল চালককে জরিমানা সিরাজগঞ্জের শাহজাদপুরে মিষ্টির দোকানে নির্ধারিত মূল্য না থাকায় জরিমানা। শাহজাদপুর কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শীতের আগমনেও নেত্রকোনার হাওরাঞ্চলে এখন দেখা মিলছে না অতিথি পাখির ঘাম ঝরানো শ্রমের মজুরি বকেয়া, পাওনা আদায়ে শ্রমিকের সংবাদ সম্মেলন
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন

Reporter Name

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রীজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক মো. তরিকুল আলম মোল্লা। তিনি বলেন, মহানন্দা নদীর ওপর ১৯৯৪ সালের ২৩ জুন নির্মিত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুটি জেলার মানুষের যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু দীর্ঘদিন ধরে সেতুতে টোল আদায়ের কারণে সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ রেড ক্রিসেন্ট জেলা ইউনিট ভাইস চেয়ারম্যান এ্যাড, নূরে আলম সিদ্দিকী আসাদ, সিএনজি সমিতির সভাপতি মোঃ আসগার আলী, সাধারণ সম্পাদক মোঃ মেসবাহুল হক, চাঁপাইনবাবগঞ্জ ইলেকট্রনিক এসোসিয়েশন সাধারণ সম্পাদক মোঃ ইকবাল আহমেদ প্রমুখ। বক্তৃতারা বলেন, মুক্তিযুদ্ধের বীর সন্তান বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে নামকরণ করা এ সেতু জাতীয় গৌরব ও ইতিহাসের প্রতীক। তাই জাতীয় বীরের নামে প্রতিষ্ঠিত একটি সেতুতে টোল আদায় জনগণের আবেগ ও প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ অনেক সেতু টোলমুক্ত থাকলেও চাঁপাইনবাবগঞ্জবাসী এখনো এ সুবিধা থেকে বঞ্চিত। সংবাদ সম্মেলন থেকে সরকারের কাছে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো— বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) অবিলম্বে টোলমুক্ত ঘোষণা করা, টোল আদায় বন্ধ করে জেলার মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা এবং জেলার অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার স্বার্থে দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা। এ সময় ইজারা গ্রহণকারীদের প্রতি আসন্ন দরপত্র না কেনার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দরপত্র বিক্রি না করার আহ্বান জানানো হয়। পাশাপাশি বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ১ জুলাইয়ের মধ্যে সেতু টোলমুক্ত করার বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে বক্তারা আশা প্রকাশ করেন, সরকার, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগণের দীর্ঘদিনের এই দাবিকে গুরুত্ব দিয়ে দ্রুত মহানন্দা সেতুকে টোলমুক্ত ঘোষণা করবে।

এসময় জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা