মোস্তফা মিয়া, নরসিংদী।
অনুমোদনহীন ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা অর্থদণ্ড, হেলমেট না পরায় চালককে আরও ২০০ টাকা জরিমানা।
নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নে নিরাপদ ওষুধ ক্রয়-বিক্রয় নিশ্চিতকরণ এবং সড়ক পরিবহন আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১১ নভেম্বর ২০২৬) পরিচালিত এ অভিযানে দুই ফার্মেসি ও এক মোটরসাইকেল চালককে মোট ১ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে দুলালপুর বাজারের আশীষ ক্লিনিকে অনুমোদনবিহীন ওষুধ বিক্রির দায়ে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ধারায় ৫০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া শিমুলিয়া বাজারের সালমা ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে একই আইনের ৪০(গ) ধারায় ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অন্যদিকে, সড়ক পরিবহন আইন অমান্য করে মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার না করায় একজনকে আইনের ৪৯(১)(চ) ধারার বিধান লঙ্ঘনের দায়ে ৯২ ধারায় ২০০ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করে ঔষধ প্রশাসন অধিদপ্তর, নরসিংদী এবং শিবপুর মডেল থানার একটি দল।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ ওষুধ ব্যবস্থাপনা এবং সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।