November 12, 2026, 7:14 am
শিরোনাম:
শ্রমিকবান্ধব ভাবমূর্তি থাকা সত্ত্বেও অস্থিরতার মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো ‘ইকোনীটস লিমিটেড’ ​গাজীপুর প্রতিনিধি: ফারুয়া ইউনিয়ন কৃষকদের মাঝে সার বিতরণ  ডিমলায় পৈতৃক জমি নিয়ে বিরোধ, ধান কেটে নেওয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেল দিনাজপুরের বিরামপুরে গ্রাম পুলিশের প্যারেড অনুষ্ঠিত, অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন ওসি আব্দুর রাজ্জাক শিবপুরে মোবাইল কোর্টের অভিযান, দুই ফার্মেসি ও এক মোটরসাইকেল চালককে জরিমানা সিরাজগঞ্জের শাহজাদপুরে মিষ্টির দোকানে নির্ধারিত মূল্য না থাকায় জরিমানা। শাহজাদপুর কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শীতের আগমনেও নেত্রকোনার হাওরাঞ্চলে এখন দেখা মিলছে না অতিথি পাখির ঘাম ঝরানো শ্রমের মজুরি বকেয়া, পাওনা আদায়ে শ্রমিকের সংবাদ সম্মেলন
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

​আদর্শের পথে অবিচল এক ত্যাগী সৈনিক মো. রফিকুল ইসলামের লড়াই

Reporter Name

নিজস্ব প্রতিবেদক, নাটোর:

 

​নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের শিকারপাড়ার সন্তান মো. রফিকুল ইসলাম এমন এক ব্যক্তিত্ব, যার জীবন আবর্তিত হয়েছে দেশপ্রেম, সামরিক শৃঙ্খলার পাশাপাশি জাতীয়তাবাদী রাজনীতির এক দৃঢ় বন্ধনে। মরহুম ওসমান গনী মোল্লার সুযোগ্য সন্তান এবং নাটোরের ইতিহাসের কিংবদন্তি ছাত্রনেতা মরহুম ক্বারি ও মাওলানা মোসলেম উদ্দিনের ছোট ভাই রফিকুল ইসলাম ছোটবেলা থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনে গভীরভাবে অনুপ্রাণিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনীতে কর্তব্যরত অবস্থায় নিজের দায়িত্ব পালনে নিষ্ঠার পরাকাষ্ঠা দেখানো এই বীর সন্তান পাহাড়ি অঞ্চলে দায়িত্ব পালনকালে গুরুতর শারীরিক আঘাতপ্রাপ্ত হয়ে ১৯৯২ সালে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে অবসরে যেতে বাধ্য হন। তবে অদম্য দেশপ্রেমের নেশায় সেনাবাহিনী থেকে অবসরে আসার পর তিনি সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন জাতীয়তাবাদী রাজনীতির সাথে। ৪নং মশিন্দা ইউনিয়নের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বহুবার রাজনৈতিক প্রতিপক্ষের রোষানলে পড়েছেন এবং নানা সময় নির্যাতনের শিকার হয়েছেন। শুধু রাজনৈতিক প্রতিপক্ষ নয়, নিজের দলের অভ্যন্তরীণ নানা প্রতিকূলতার মধ্যেও তিনি মাথা নত না করে আদর্শের পথে অটল থেকেছেন। বর্তমানেও তাকে নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

রফিকুল ইসলামের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে তার প্রত্যাশা অত্যন্ত স্পষ্ট—তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত প্রতিটি স্তরে ত্যাগী এবং পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করেই দল পরিচালনা করতে হবে। তিনি বিশ্বাস করেন, দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে ইনসাফ বা ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমেই শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের আদর্শের বি এন পি-কে জনতার সামনে তুলে ধরা সম্ভব। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, এই আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই এদেশের প্রকৃত উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করা সম্ভব এবং ইনশাআল্লাহ এই পথেই রাজনীতির আগামীর স্বপ্ন বাস্তবায়ন হবে।



ফেসবুকে আমরা