November 11, 2026, 6:43 am
শিরোনাম:
ধুনটে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ছয় মাসের অন্তঃসত্ত্বা; পলাতক আদম ব্যবসায়ী মানুষের অসচেতনতা বৈদ্যুতিক ত্রুটিতে বিপন্ন পরিবেশ, কাঠালিয়ায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে নিরীহ পাখি উল্লাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ মর্যাদার মুকুট নাকি শালীনতার বিজয়, কোন পথে আমাদের মুক্তি? নওগাঁর মান্দা তানইল এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভূট্রু এনামুল নামে দুই জন গ্রেপ্তার  কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ  টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবিঃ বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক নড়াইলের নড়াগাতীতে ৩৮ পিস ইয়াবাসহ নারী আটক,
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

অসহায় হয়ে অটোরিকশা চালাচ্ছেন প্রবাসী, দুই মেয়েকে নিয়ে ঘুরছেন এক ঘর থেকে আরেক ঘর

Reporter Name

কামরুল ইসলাম, টেকনাফ (কক্সবাজার) বিশেষ প্রতিনিধি:

 

 

হ্নীলায় আপন ভাইয়ের বিরুদ্ধে বসতভিটা ও বাড়িঘর দখলের অভিযোগ । কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাইক্ষ্যংখালী মৌলভীবাজার এলাকায় এক প্রবাসীর বসতভিটা ও নিজ অর্থায়নে নির্মিত বাড়িঘর আপন ভাই কর্তৃক দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। দীর্ঘ সাত বছর সৌদি আরবে প্রবাস জীবন শেষে দেশে ফিরে নিজের ঘরে উঠতে না পেরে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন প্রবাসী ফুরকান আহমদ। দুই স্কুলপড়ুয়া মেয়েকে নিয়ে তিনি এখন এক ঘর থেকে আরেক ঘরে আশ্রয় খুঁজছেন এবং জীবিকা নির্বাহের জন্য অটোরিকশা চালাচ্ছেন।

জানা গেছে, মৃত নজির আহমদের ছেলে ফুরকান আহমদ চলতি বছরের জানুয়ারিতে সৌদি আরব থেকে দেশে ফিরে এসে দেখতে পান, পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে নিজের অর্থে নির্মিত ঘর তালাবদ্ধ অবস্থায় রয়েছে। অভিযোগ রয়েছে, তার আপন ভাই আয়াজ উদ্দিন ঘরটি দখল করে রেখেছেন এবং তাকে সেখানে বসবাস করতে দিচ্ছেন না।

ভুক্তভোগী ফুরকান আহমদ জানান, বিদেশে যাওয়ার আগে তিনি স্ত্রী ও সন্তানদের জন্য একটি বসতঘর নির্মাণ করেন। ঘরে বিদ্যুৎ, পানিসহ প্রয়োজনীয় সকল সুবিধার ব্যবস্থা করেছিলেন। কিন্তু দেশে ফেরার আগেই তার ভাই আয়াজ উদ্দিনের নির্যাতনের কারণে স্ত্রী মেয়েদের নিয়ে বাবার বাড়িতে চলে যেতে বাধ্য হন। বর্তমানে স্ত্রী ও সন্তানরা নানার বাড়িতে অবস্থান করছেন।

তিনি আরও জানান, তার বড় মেয়ে ফারিয়া নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের আগামী এসএসসি পরীক্ষার্থী এবং ছোট মেয়ে নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। বসতভিটা নিয়ে চলমান বিরোধের কারণে দুই মেয়ের লেখাপড়া ও স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান প্রার্থী ও নিকটাত্মীয় অ্যাডভোকেট মীর মুহাম্মদ জাহাঙ্গীর আলমের কাছে বিচার প্রার্থনা করা হলে তিনি উভয় পক্ষকে নিয়ে একাধিকবার বৈঠক করেন। তবে পারিবারিক বিরোধের কোনো সমাধান না হওয়ায় বিষয়টি এখনো অমীমাংসিত রয়ে গেছে।

অর্থনৈতিক সংকটের কথা উল্লেখ করে ফুরকান আহমদ বলেন, পারিবারিক সমস্যার কারণে তিনি চরম আর্থিক দুরবস্থার মধ্যে পড়েছেন। পরিবারের ভরণ-পোষণ ও মেয়েদের লেখাপড়ার খরচ চালাতে বর্তমানে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আয়াজ উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

স্থানীয় ইউপি সদস্য বেলাল উদ্দিন বলেন, “বিষয়টি সম্পর্কে আগে কেউ আমাকে অবহিত করেনি। আপনার মাধ্যমে শুনলাম। ভুক্তভোগী পক্ষ আমার কাছে এলে আমি অবশ্যই বিষয়টি সমাধানের চেষ্টা করব।”

অন্যদিকে অ্যাডভোকেট মীর মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “মো. আয়াজ ও ফুরকান সম্পর্কে আপন ভাই। তাদের বসতভিটা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য একাধিকবার বৈঠক করা হয়েছে। কিন্তু উভয় পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি।”

এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের দাবি, দুই স্কুলপড়ুয়া মেয়ের ভবিষ্যৎ এবং প্রবাসী ফুরকান আহমদের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ করে ন্যায়সঙ্গত সমাধানের উদ্যোগ গ্রহণ করবেন।



ফেসবুকে আমরা