November 6, 2026, 11:09 am
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

পাটগ্রামে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা

Reporter Name

আব্দুস সামাদ, রংপুর বিভাগীয় প্রতিনিধি:

 

 

লালমনিরহাটের পাটগ্রামে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) বিকেলে পাটগ্রাম পৌর ও উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজনে উপজেলার আবু সাঈদ অডিটোরিয়ামে এ কর্মসূচীর আয়োজন করা হয়।

পাটগ্রাম উপজেলা পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১(পাটগ্রাম -হাতীবান্ধা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

এসময় প্রধান অতিথি বক্তব্যে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র। ১৯৭১ সালে জাতি যখন দিশেহারা ছিলো তখন চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে একটি কন্ঠস্বর সারা বাঙ্গালী জাতিকে উদ্ধুদ্ধ করেছিলো এবং আমরা মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। সেই বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরবর্তীতে জাতির আরেকটি ক্রান্তিলগ্নে দেশের দায়িত্বভার গ্রহণ করেন। তার উপর যখন দায়িত্ব অর্পিত হয় তখন বাংলাদেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় ছিলো।

১৯৭৪ সালে একটি দুর্ভিক্ষে বাংলাদেশের কিছু মানুষ প্রাণ হারিয়েছে, সেই দুর্ভিক্ষ কবলিত বাংলাদেশের উন্নয়নের দায়িত্ব শহীদ রাষ্ট্রপতির দায়িত্বে পড়ে। তিনি বলেন, “আমরা লক্ষ করেছি যে তার কার্যক্রমের কারণে বাংলাদেশ কৃষিতে স্বনির্ভর অর্জন করে। তার সময়ে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ শুরু হয়। তিনি বুঝেছিলেন বাংলাদেশের উন্নয়ন সম্ভব যদি বাংলাদেশের কৃষিক্ষেত্রে উন্নয়ন সম্ভব হয়। কৃষকদের উন্নয়ন হলে বাংলাদেশের উন্নয়ন হবে তাই দৃষ্টি দিয়েছিলেন কৃষি ক্ষেত্রে। সেই সময়ে আমাদের দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা লাভ করে। ” তিনি আরো বলেন, ঠিক তেমনিভাবে তার সময়ে ১ম গার্মেন্টস ফ্যাক্টরী যেখানে আজকে লক্ষ লক্ষ জনবল চাকরি করছে,আমাদের অর্থনীতিতে বিশেষ ভুমিকা রাখছে সেই গার্মেন্টস ফ্যাক্টরী তার সময়ে চালু হয়।

ব্যারিস্টার বলেন, বাংলাদেশের অন্যতম আয়ের একটি উৎস হচ্ছে বিদেশি রেমিট্যান্স, যারা বিদেশে আছে তারা যে টাকা পাঠায় তা বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ ভুমিকা রাখছে। তার সময়ে ১ম বিদেশে কর্মসংস্হানের সুযোগ তৈরী হয়। বাংলাদেশের এমন কোন জায়গা নেই যেখানে তিনি হাত দেয় নি।

এমপি বলেন, আপনারা জানেন, তৎকালীন সময়ে গণতন্ত্র অবরুদ্ধ অবস্থায় ছিলো, তার সময়ে তা উম্মুক্ত হয়েছে। বাংলাদেশের একটি মাত্র পত্রিকা ছিলো, তার সময়ে সকল পত্রিকা খোলার অনুমতি দেওয়া হয়েছিল। এমপি আরো বলেন, তার সময়ে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র চালু করে, আজকে যে দলটি আমাদের প্রতিপক্ষ হয়ে দাড়িয়েছে, সেই দলেরও রাজনীতি করার অধিকার শহীদ রাষ্ট্রপতি দিয়েছিলেন। কারণ তিনি বিশ্বাস করতেন বাংলাদেশের রাজনীতিতে প্রতিযোগিতা হবে কোয়ালিটি দিয়ে হবে, কে কতবেশী মানুষের কল্যাণে কাজ করে যেতে পারে। তাই তিনি রাজনীতি উম্মুক্ত করে দিয়েছিলেন, তিনি সেই রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মৃতু বাষিকী আজ। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করবো।

পৌর বিএনপি সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সফিকার রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হায়াত প্রধান বাবু, হাতীবান্ধা উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন, হাতীবান্ধা উপজেলা বিএনপির সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, হাতীবান্ধা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম এসময় বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা, শহীদ জিয়ার আদর্শ, দেশপ্রেম ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের কথা তুলে ধরেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে উপজেলা বিএনপি ও পৌর এবং ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।



ফেসবুকে আমরা