November 11, 2026, 6:31 am
শিরোনাম:
ধুনটে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ছয় মাসের অন্তঃসত্ত্বা; পলাতক আদম ব্যবসায়ী মানুষের অসচেতনতা বৈদ্যুতিক ত্রুটিতে বিপন্ন পরিবেশ, কাঠালিয়ায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে নিরীহ পাখি উল্লাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ মর্যাদার মুকুট নাকি শালীনতার বিজয়, কোন পথে আমাদের মুক্তি? নওগাঁর মান্দা তানইল এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভূট্রু এনামুল নামে দুই জন গ্রেপ্তার  কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ  টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবিঃ বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক নড়াইলের নড়াগাতীতে ৩৮ পিস ইয়াবাসহ নারী আটক,
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

পর্যটকদের পদচারণায় মুখর দীঘিনালার তারাবনিয়া “নিউজিল্যান্ড”

Reporter Name

সমর বিকাশ চাকমা, দীঘিনালা প্রতিনিধি:

 

 

​ খাগড়াছড়ির দীঘিনালায় প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা ‘তারাবনিয়া’ এলাকাটি এখন পর্যটকদের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। সবুজ পাহাড়, বিস্তীর্ণ ঘাসের মাঠ, আঁকাবাঁকা পথ আর মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশের কারণে স্থানীয় ও ভ্রমণপিপাসুদের কাছে এই স্থানটি পরিচিতি লাভ করেছে “নিউজিল্যান্ড” নামে প্রতিদিন দূর-দূরান্ত থেকে শত শত পর্যটক ছুটে আসছেন এই নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে।

চারদিকের সবুজ পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা এই তারাবনিয়া এলাকাটি যেন প্রকৃতির এক অনন্য সৃষ্টি। মাইলের পর মাইল বিস্তৃত সবুজ ঘাসের মাঠ আর বুক চিরে চলে যাওয়া আঁকাবাঁকা গ্রামীণ পথ প্রথম দর্শনেই যে কারও মন কেড়ে নেয়। নাগরিক কোলাহল থেকে দূরে শান্ত, স্নিগ্ধ ও মনোরম পরিবেশের কারণে দিন দিন এখানে পর্যটকদের আনাগোনা বাড়ছে। বিশেষ করে বিকেল হলেই তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
​
​চট্টগ্রাম থেকে আসা এক পর্যটক মো. আনোয়ার হোসেন জানান, ​”আমরা সাজেক যাওয়ার পথে স্থানীয়দের মুখে এই জায়গার কথা শুনে দেখতে এলাম। সত্যি বলতে, নাম যেমন ‘নিউজিল্যান্ড’, এর সৌন্দর্যও ঠিক তেমনই চোখ জুড়ানো। এখানকার শান্ত পরিবেশ আমাদের মুগ্ধ করেছে, পাশাপাশি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এখনো একদম অক্ষুণ্ণ রয়েছে।

​স্থানীয় খুদ্র ব্যবসায়ী বাবু, নিরন জয় চাকমা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ইদানীং এই তারাবনিয়া এলাকার সৌন্দর্য দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। ফলে খাগড়াছড়ি বা সাজেক ঘুরতে আসা পর্যটকদের একটি বড় অংশ এখন রুটিন করে এখানে ঢুঁ মারছেন। এতে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ছে।
​বাজারের স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী মিস প্রিয়াঙ্কা চাকমা জানান, “এখানে পর্যটকদের আগমন বাড়ায় আমাদের ব্যবসায়ের দারুণ সুযোগ তৈরি হয়েছে। আমাদের ঐতিহ্যবাহী পাহাড়ি খাবারের রেসিপি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে এবং তারা এগুলো বেশ পছন্দ করছেন।”

​এলাকার বিশিষ্ট মুরব্বি বাবু সমিরন চাকমা বলেন
পর্যটকদের জন্য বসার স্থান, ওয়াশ রুমসহ কিছু মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলে, তবে দীঘিনালার এই “নিউজিল্যান্ড” খাগড়াছড়ি জেলার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে মাথা তুলে দাঁড়াবে।



ফেসবুকে আমরা