November 7, 2026, 2:27 pm
শিরোনাম:
সাত বড় গাছ কেঁটে প্রাইমারি স্কুলের জমিতে রাতারাতি মাদ্রাসা স্থাপনে মান্দারতলাবাসীর উদ্বেগ  গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত… সেনবাগে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সভা ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা- ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে গ্রাম পুলিশ মহাসমাবেশ অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত “টুংকো দাতব‌্য ফাউন্ডেশন” দিনাজপুরের ‎বিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ‎‎আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ‎ মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জের শাহজাদপুরে “বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে” জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী আবু লালকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি)।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

রাজশাহীর চর মাঝাড়দিয়াড়ে অবৈধ ইজারা আদায়ের মচ্ছব: ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

Reporter Name

‎
আজিজুর ইসলাম স্টাফ রিপোর্টার:
‎
২৪ মে, ২০২৬
‎রাজশাহীর পবা উপজেলার চর মাঝাড়দিয়াড় এলাকায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক অবৈধ ইজারা আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। কোরবানির ঈদকে সামনে রেখে এই চাঁদাবাজির মাত্রা চরম আকার ধারণ করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
‎
কোরবানির পশুকে টার্গেট করে অর্থ আদায়
‎স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই একটি প্রভাবশালী চক্র চর মাঝাড়দিয়াড় এলাকায় বিভিন্ন অজুহাতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে। বর্তমানে কোরবানির ঈদ ঘনিয়ে আসায় চক্রটি আরও বেপরোয়া হয়ে উঠেছে। নদী পারাপারের সময় কোরবানির পশু আনা-নেওয়া এবং স্থানীয় বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমকে কেন্দ্র করে জোরপূর্বক এই বিপুল পরিমাণ টাকা আদায় করা হচ্ছে।
‎
‎ট্রলারে করে গাদাগাদি করে কোরবানির পশু ও মালামাল পারাপার করছেন স্থানীয় সাধারণ মানুষ। এই অসহায় নদী পারাপারকে পুঁজি করেই মূলত বসানো হয়েছে অবৈধ ইজারার নামে চাঁদার হাট।
‎প্রশাসনের হস্তক্ষেপ দাবি ভুক্তভোগী এলাকাবাসী জানান, এই প্রকাশ্য চাঁদাবাজির কারণে চরাঞ্চলের সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। অতি দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের চিহ্নিত করার এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।
‎
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড়
‎এদিকে চর মাঝাড়দিয়াড় এলাকার এই অবৈধ ইজারা আদায়ের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও তীব্র আলোচনা-সমালোচনা চলছে। নেটিজেনরা সাধারণ মানুষের এই চরম ভোগান্তি ও পকেট কাটার চিত্র তুলে ধরে ক্ষোভ প্রকাশ করছেন। চরাঞ্চলের মানুষের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে নদীঘাটসহ সংশ্লিষ্ট এলাকাগুলোতে প্রশাসনের কঠোর নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন সচেতন মহল।



ফেসবুকে আমরা