মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি,বিশেষ প্রতিনিধি, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ও পৌরসভার অন্তর্গত বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় ও উৎসাহ -উদ্দীপনায় পালিত হয়েছে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’।
৭ নভেম্বর উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে শিক্ষক, শিক্ষার্থীরা।
সকালে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর দিবসটির তাৎপর্য তুলে ধরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শিম্মি উজ জাহান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ বলেন, ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও এর জাতীয় গুরুত্ব সম্পর্কে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন। এটি আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং দেশ প্রেমের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার একটি গুরুত্বপূর্ণ দিন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থী দের অংশগ্রহণে দেশীয় সংস্কৃতি, দেশাত্ম বোধক গান ও কবিতা, চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিত ছিলেন অত্র বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘প্রধান শিক্ষক’ জনাব শিম্মি উজ জাহান,
সকল সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা।