November 11, 2026, 5:58 am
শিরোনাম:
ধুনটে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ছয় মাসের অন্তঃসত্ত্বা; পলাতক আদম ব্যবসায়ী মানুষের অসচেতনতা বৈদ্যুতিক ত্রুটিতে বিপন্ন পরিবেশ, কাঠালিয়ায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে নিরীহ পাখি উল্লাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ মর্যাদার মুকুট নাকি শালীনতার বিজয়, কোন পথে আমাদের মুক্তি? নওগাঁর মান্দা তানইল এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভূট্রু এনামুল নামে দুই জন গ্রেপ্তার  কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ  টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবিঃ বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক নড়াইলের নড়াগাতীতে ৩৮ পিস ইয়াবাসহ নারী আটক,
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

গোলাপগঞ্জে নিখোঁজ যুবক চন্ডিপুলে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার

Reporter Name

 

হাফিজুল ইসলাম লস্কর, স্টাফ রিপোর্টারঃ

​সিলেটের গোলাপগঞ্জ থেকে নিখোঁজ হওয়া যুবক আবু বক্করকে (২৪) হাত-পা বাঁধা ও সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ মে ২৬) রাতে সিলেট নগরীর চন্ডিপুল এলাকা থেকে স্থানীয় জনতা তাকে উদ্ধার করে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

​পারিবারিক সূত্রে জানা যায়, গত দু-দিন ধরে আবু বক্করের কোনো খোঁজ মিলছিল না। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় চরম উৎকণ্ঠায় দিন কাটছিল পরিবারের সদস্যদের।

 

​শনিবার রাতে সিলেট নগরীর চন্ডিপুল এলাকায় রাস্তার পাশে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয় পথচারীরা। যুবকটি সম্পূর্ণ অচেতন ছিলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খবর দিলে নিখোঁজ আবু বক্করের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে শনাক্ত করেন।​উদ্ধারের পরপরই চিকিৎসার জন্য তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

​পরিবারের বক্তব্য, আমরা কয়েকদিন ধরে চাতক পাখির মতো ওর খোঁজ করছিলাম। এভাবে হাত-পা বাঁধা অবস্থায় ওকে পাবো ভাবিনি। আল্লাহ ওকে বাঁচিয়ে ফিরিয়েছেন, এটাই এখন বড় বিষয়।

 

​তবে কে বা কারা, কী উদ্দেশ্যে আবু বক্করকে অপহরণ করেছিল এবং চন্ডিপুলে ফেলে গেছে, সে বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। আবু বক্কর এখনো সম্পূর্ণ সুস্থ না হওয়ায় তার কাছ থেকেও কোনো জবানবন্দি নেওয়া সম্ভব হয়নি।

 

​এই রহস্যজনক নিখোঁজ ও উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার।



ফেসবুকে আমরা