নিজস্ব প্রতিবেদক, নাটোর:
বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার নায়েবে আমীর এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ইউনুস আলী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, বিগত জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও বিজয়ী হতে পারেননি। তবে পরাজয়ের পরও তিনি এলাকায় নিয়মিত সাংগঠনিক কার্যক্রম ও সামাজিক সেবামূলক কর্মকাণ্ডে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। তাঁর এই আকস্মিক অসুস্থতার খবরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এদিকে জামায়াত নেতা অধ্যাপক ইউনুস আলীর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছেন নাটোর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ডক্টর মীর নূরুল ইসলাম।
এক বিবৃতিতে জেলা আমীর বলেন, “অধ্যাপক ইউনুস আলী নাটোর অঞ্চলের একজন সুপরিচিত ও সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তিনি হঠাৎ অসুস্থ হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। আমরা মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করছি।”
তিনি নাটোর জেলাসহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের নাগরিক, শুভাকাঙ্ক্ষী ও দ্বীনি ভাইদের অধ্যাপক ইউনুস আলীর সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষভাবে দোয়া করার বিনীত অনুরোধ জানিয়েছেন।
জেলা জামায়াতের নেতৃবৃন্দ ও কর্মীরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, আল্লাহ তায়ালা যেন তাঁর এই একনিষ্ঠ বান্দাকে দ্রুত শেফা দান করেন এবং আবারও সুস্থ শরীরে সাধারণ মানুষের মাঝে ফিরে আসার তাওফিক দান করেন। আমিন।