November 11, 2026, 6:21 am
শিরোনাম:
ধুনটে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ছয় মাসের অন্তঃসত্ত্বা; পলাতক আদম ব্যবসায়ী মানুষের অসচেতনতা বৈদ্যুতিক ত্রুটিতে বিপন্ন পরিবেশ, কাঠালিয়ায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে নিরীহ পাখি উল্লাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ মর্যাদার মুকুট নাকি শালীনতার বিজয়, কোন পথে আমাদের মুক্তি? নওগাঁর মান্দা তানইল এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভূট্রু এনামুল নামে দুই জন গ্রেপ্তার  কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ  টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবিঃ বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক নড়াইলের নড়াগাতীতে ৩৮ পিস ইয়াবাসহ নারী আটক,
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

দিঘীনালায় টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষা কর্মশালা অনুষ্টিত  ​

Reporter Name

 

সমর বিকাশ চাকমা দিঘীনালা প্রতিনিধি!

 

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড (জৈব বালাইনাশক) ব্যবহারের গুরুত্ব বিষয়ক এক সচেতনতামূলক কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

​বৃহসম্পতিবার ২১ মে ২০২৬ বিকেল ৪ ঘটিকার সময়ে দীঘিনালা উপজেলার হর্টিকালচার সেন্টারে ব্র্যাক সীড (Brac Seed)-এর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

 

​এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ শাহাদাত হোসেন।

তিনি তাঁর বক্তব্যে রাসায়নিক বালাইনাশকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে পরিবেশবান্ধব ও মানবস্বাস্থ্যের জন্য নিরাপদ বায়োপেস্টিসাইড ব্যবহারের প্রতি কৃষকদের আহ্বান জানান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর জনাব মোঃ আব্দুস সালাম। তিনি টেকসই কৃষিব্যবস্থা গড়ে তুলতে এবং নিরাপদ খাদ্য উৎপাদনে ব্র্যাকের বিভিন্ন উদ্যোগ ও মানসম্মত বীজ-প্রযুক্তির ভূমিকা নিয়ে আলোচনা করেন।

​এছাড়াও কর্মশালায় উপস্থিত থেকে কৃষকদের কারিগরি বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন সহকারী কৃষি উপ-পরিদর্শক বাবু সুব্রত চাকমা।

​সভায় স্থানীয় কৃষক ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। বক্তারা নিরাপদ ফসল উৎপাদন, মাটির উর্বরতা রক্ষা এবং মানবদেহে মারাত্মক রোগব্যাধির ঝুঁকি কমাতে ক্ষতিকর রাসায়নিক কীটনাশকের ওপর নির্ভরতা কমিয়ে জৈব বালাইনাশকের প্রসার বাড়ানোর ওপর বিশেষ জোর দেন।



ফেসবুকে আমরা