November 11, 2026, 5:59 am
শিরোনাম:
ধুনটে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ছয় মাসের অন্তঃসত্ত্বা; পলাতক আদম ব্যবসায়ী মানুষের অসচেতনতা বৈদ্যুতিক ত্রুটিতে বিপন্ন পরিবেশ, কাঠালিয়ায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে নিরীহ পাখি উল্লাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ মর্যাদার মুকুট নাকি শালীনতার বিজয়, কোন পথে আমাদের মুক্তি? নওগাঁর মান্দা তানইল এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভূট্রু এনামুল নামে দুই জন গ্রেপ্তার  কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ  টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবিঃ বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক নড়াইলের নড়াগাতীতে ৩৮ পিস ইয়াবাসহ নারী আটক,
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

রাজশাহীতে পুলিশের সাঁড়াশি অভিযান: ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবাসহ হেরোইন উদ্ধার

Reporter Name

‎আজিজুর ইসলাম,স্টাফ রিপোর্টার:
‎
‎রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। গত ২০ মে ২০২৬ তারিখ আরএমপির বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি যৌথভাবে এই সফল অভিযান পরিচালনা করে। আসামিদের দেহ তল্লাশি করে মোট ৫২ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ গ্রাম গাঁজা এবং ০.৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
‎
‎গ্রেপ্তারকৃত ৭ জন হলেন:
‎১. মো: জাহিদ হাসান জনি (২২): রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কামারপাড়া গ্রামের মৃত মোখলেসুর রহমানের ছেলে।
‎২. হৃদয় (১৯): বোয়ালিয়া থানার বর্ণালী মোড় গ্রামের রিপনের ছেলে।
‎৩. মো: সাব্বির হোসেন ওরফে রাসেল (৩৭): বোয়ালিয়া থানার পাঠানপাড়া গ্রামের মৃত নিমরোজ আলীর ছেলে।
‎৪. সুরমান আলী (৩০): কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা বাগানপাড়া গ্রামের মৃত পাঞ্জাব ওরফে পানুর ছেলে।
‎৫. মো: সাজমুল হক সাজু (৩২): দামকুড়া থানার হরিপুর বনপাড়া গ্রামের মৃত আক্তার আলীর ছেলে।
‎৬. মো: আজিমুদ্দিন (৫৫): বোয়ালিয়া থানার সুজানগর (শিল্পিপাড়া) গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।
‎৭. মো: সম্রাট (২২): কাটাখালী থানার কাকাইলকাটি গ্রামের মো: জয়দুল ইসলামের ছেলে।
‎
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, আরএমপির রাজপাড়া থানা, শিরোইল পুলিশ ফাঁড়ি, বোয়ালিয়া থানা, কাশিয়াডাঙ্গা থানা, কেশবপুর পুলিশ ফাঁড়ি এবং কাটাখালী থানা পুলিশ পৃথক পৃথক সময়ে এই অভিযানগুলো পরিচালনা করে,রাত ২:০০ টা (আনুমানিক): রাজপাড়া থানার দাশপুকুর এলাকা থেকে জাহিদ হাসান জনিকে আটক করা হয়।
‎রাত ১২:৪৫ টা (আনুমানিক): বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ এলাকা থেকে হৃদয়কে আটক করা হয়।
‎রাত ১১:১৫ টা (আনুমানিক): বোয়ালিয়া থানার পাঠানপাড়া এলাকা থেকে রাসেলকে আটক করা হয়।
‎
বিকেল ৪:০০ টা (আনুমানিক): কাশিয়াডাঙ্গা থানা মোড় এলাকা থেকে যৌথভাবে সুরমান ও সাজুকে আটক করা হয়।
‎সন্ধ্যা ৬:৪৫ টা (আনুমানিক): কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকা থেকে আজিমুদ্দিনকে আটক করা হয়।
‎কাটাখালী থানা এলাকা: নওদাপাড়ার পশ্চিমপাড়া এলাকা থেকে সম্রাটকে আটক করা হয়।
‎
‎গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে মো: আজিমুদ্দিন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এর আগেও আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা ও রাজশাহী জেলার পুঠিয়া থানায় মোট ২টি মাদক মামলা চলমান রয়েছে।পরবর্তী আইনানুগ ব্যবস্থা
‎গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। আরএমপি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এই জিরো টলারেন্স নীতি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আসামিদের আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন।



ফেসবুকে আমরা