August 7, 2026, 12:19 am
শিরোনাম:
ধুনটে মাদ্রাসা ও এতিমখানায় একদিনের খাবার দিলেন তৃতীয় লিঙ্গের সরদারনি সাবিনা নওগাঁর মহাদেবপুর উপজেলা ১০ নং ভীমপুর মড়াপকরা ২০০ বছরের শ্মশান নিয়ে দুই পক্ষের বিরোধ, সৎকারে বাধা দেওয়ায় বিক্ষোভ জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি খাগড়াছড়িবাসীর শ্রদ্ধাঞ্জলি উলিপুরে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ ভোমরাদহে উজানের পানিতে ভেসে জলাবদ্ধতা সৃষ্টি মাদকমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গঠনে লেদা ক্যাম্পে যুবদের সম্প্রীতি কার্যক্রম আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কায়সার প্লাবনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভালুকার পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

আলোর পথে বাধা! সুনামগঞ্জে তিন ব্যক্তির দাবিতে আটকে গেল নতুন মাদ্রাসা ভবন

Reporter Name

সুনামগঞ্জ জেলার প্রতিনিধিঃ-আমির হোসেন।

 

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মেরুয়াখলা মমিনিয়া ফাজিল মাদ্রাসায় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় ১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে নতুন ৪ তলা ভিত্তিবিশিষ্ট ১ তলা একাডেমিক ভবন নির্মাণ কাজে চরম স্থবিরতা দেখা দিয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক কার্যাদেশ প্রদানের পর কাজ শুরু করতে গেলে স্থানীয় তিন ব্যক্তির বাধায় তা পুরোপুরি বন্ধ হয়ে যায়।
​জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলী নতুন ভবন নির্মাণের জন্য সরেজমিনে মাদ্রাসার নির্ধারিত জায়গায় ভবনটির লে-আউট প্রদান করেন। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করতে গেলে পার্শ্ববর্তী জমির মালিক আব্দুল কাদির ও আলী আহম্মদ (উভয়ের পিতা: মুমিন আলী) এবং সফর আলী (পিতা: আব্দুস সাত্তার) বাধা প্রদান করেন। তাদের দাবি, লে-আউটের স্থানে তাদের ব্যক্তিগত জমির সীমানা রয়েছে। এই তিন ব্যক্তির বাধার কারণে ঠিকাদার প্রতিষ্ঠান বর্তমানে মাদ্রাসার কার্যাদেশকৃত ভবনটি নির্মাণ করতে পারছে না।
​মাদ্রাসার শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করে জানান, সরকারি নিয়ম মেনে এবং যথাযথ কর্তৃপক্ষের উপস্থিতিতেই ভবনের লে-আউট দেওয়া হয়েছিল। কিন্তু হুট করে ব্যক্তি মালিকানার দাবি তুলে কাজ আটকে দেওয়ায় মাদ্রাসার উন্নয়নমূলক কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে।
​এ বিষয়ে মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ড. মাহবুবুর রহমান বলেন,
​”একটি দ্বীনি ও শিক্ষামূলক প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ এভাবে আটকে থাকা অত্যন্ত দুঃখজনক। আমরা আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করছি, যেন দ্রুত পুনরায় নির্মাণ কাজ শুরু করা যায়।”
​জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান বলেন,
​”আমরা সব ধরণের নিয়ম ও পরিমাপ মেনেই সরেজমিনে ভবনের লে-আউট দিয়েছিলাম। সরকারি কাজে এমন প্রতিবন্ধকতা কাম্য নয়। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনি বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”
​এদিকে মাদ্রাসার বহুতল ভবনের কাজ বন্ধ হয়ে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। স্থানীয় এলাকাবাসী এই জটিলতা নিরসনে এবং মাদ্রাসার উন্নয়ন কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে সুনামগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল এবং স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি ও আশু হস্তক্ষেপ কামনা করেছেন।



ফেসবুকে আমরা