June 6, 2026, 5:48 am
শিরোনাম:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাজেকে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লার বরুড়ায় ছয় বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছে পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ ওসমানীনগরে ইউএনও’র সংবাদ সম্মেলন: ‘আপা বলায় জরিমানা’ প্রচারণা ভিত্তিহীন, আইনানুগভাবে অভিযান পরিচালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ  ফুটপাত হারিয়ে গেছে সেনবাগ বাজারে, সড়কেই চলছে মানুষের চলাচল ভালুকায় এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার  রাজশাহীতে পিস্তল ও গুলিসহ আটক ২, বড় চালান জব্দ তানোরে তালান্দ বিলে পল্লীবিদ্যুতের তারের সাথে শর্ট খেয়ে সাতটি গরু ও দুটি শিয়ালের মৃত্যু
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

গোলাপগঞ্জে ব্যাংক এজেন্টের ২০ লাখ টাকা ছিনতাই, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য হিরা মিয়া গ্রেফতার

Reporter Name

স্টাফ রিপোর্টারঃ- হাফিজুল ইসলাম সিলেট 

 

সিলেটের গোলাপগঞ্জে ইসলামী ব্যাংকের এক এজেন্টের কাছ থেকে ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত এক দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

​গ্রেফতারকৃত আসামির নাম মোঃ হিরা মিয়া (৪৫)। তিনি সিলেট মহানগরীর কোতোয়ালী থানার খাদিম এলাকার বিআরটিসি মির মহল্লার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় এর আগেও ডাকাতি ও দস্যুতার ৬টি মামলা রয়েছে।

​পুলিশ ও মামলার বিবরণী থেকে জানা যায়, গত ১১ মে ২০২৬ তারিখে গোলাপগঞ্জ উপজেলার দাড়ীপাতন এলাকায় ইসলামী ব্যাংকের এক এজেন্টের কাছ থেকে ২০ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১৪ মে গোলাপগঞ্জ মডেল থানায় পেনাল কোডের ৩৯৫/৩৯৭ ধারায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-১৩, জিআর-৯৬/২০২৬)।

​মামলা দায়েরের পর তদন্তে নামে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে হিরা মিয়ার সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পর, গত ১৯ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ৯টায় জৈন্তাপুর থানাধীন দরবস্ত বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, “গ্রেফতারকৃত হিরা মিয়া একজন পেশাদার ডাকাত, তার বিরুদ্ধে পূর্বের ৬টি ডাকাতির মামলা রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। এই চক্রের বাকি সদস্যদের গ্রেফতার এবং লুণ্ঠিত টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



ফেসবুকে আমরা