June 6, 2026, 1:01 am
শিরোনাম:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাজেকে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লার বরুড়ায় ছয় বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছে পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ ওসমানীনগরে ইউএনও’র সংবাদ সম্মেলন: ‘আপা বলায় জরিমানা’ প্রচারণা ভিত্তিহীন, আইনানুগভাবে অভিযান পরিচালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ  ফুটপাত হারিয়ে গেছে সেনবাগ বাজারে, সড়কেই চলছে মানুষের চলাচল ভালুকায় এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার  রাজশাহীতে পিস্তল ও গুলিসহ আটক ২, বড় চালান জব্দ তানোরে তালান্দ বিলে পল্লীবিদ্যুতের তারের সাথে শর্ট খেয়ে সাতটি গরু ও দুটি শিয়ালের মৃত্যু
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

মানিকছড়িতে হালদা নদীর খাল খনন কাজের শুভ উদ্বোধন করলেন খাগড়াছড়ি জেলার মাননীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া,

Reporter Name

মুহাম্মদ ফখরুল উদ্দিন, মানিকছড়ি উপজেলা প্রতিনিধি:

 

মানিকছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ হালদা নদীর খাল খনন কাজের শুভ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে খাল খনন কাজের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলার মাননীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভাপতি ও ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জাকিয়া জিন্নাত বিথী, খাগড়াছড়ি জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক এম এন আফসার, মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মীর হোসেন, এবং মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার কারণে দুর্ভোগ পোহাচ্ছিলেন। হালদা নদীর সঙ্গে সংযুক্ত খালগুলো পুনঃখননের মাধ্যমে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং কৃষিজমিতে পানির সঠিক প্রবাহ নিশ্চিত হবে। এছাড়াও খাল খনন কাজ সম্পন্ন হলে স্থানীয় কৃষি ব্যবস্থা, মৎস্য সম্পদ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন, জনগণের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের লক্ষ্যে সরকার উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এলাকার উন্নয়ন, কৃষকের স্বার্থ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ খাল খনন কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় স্থানীয় জনগণের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানান।



ফেসবুকে আমরা