November 11, 2026, 5:29 am
শিরোনাম:
ধুনটে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ছয় মাসের অন্তঃসত্ত্বা; পলাতক আদম ব্যবসায়ী মানুষের অসচেতনতা বৈদ্যুতিক ত্রুটিতে বিপন্ন পরিবেশ, কাঠালিয়ায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে নিরীহ পাখি উল্লাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ মর্যাদার মুকুট নাকি শালীনতার বিজয়, কোন পথে আমাদের মুক্তি? নওগাঁর মান্দা তানইল এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভূট্রু এনামুল নামে দুই জন গ্রেপ্তার  কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ  টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবিঃ বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক নড়াইলের নড়াগাতীতে ৩৮ পিস ইয়াবাসহ নারী আটক,
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

সেতু এখন মরণফাঁদ, সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ

Reporter Name

হাবিব(বগুড়া)জেলা প্রতিনিধি :

 

বগুড়ার ধুনট-সারিয়াকান্দি পাকা সড়কের চুনিয়াপাড়া গ্রামের চৌধুরীপাড়া এলাকায় মানাস নদীর ওপর নির্মিত একটি সেতু এখন এলাকাবাসীর জন্য আতঙ্কের নাম হয়ে উঠেছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়া সেতুটি যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। সেতুর বিভিন্ন স্থানে বড় বড় ফাটল, মাঝখানে গর্ত, খসে পড়া পলেস্তারা ও বেরিয়ে থাকা রড দেখে এটি যেন এখন এক মরণফাঁদে পরিণত হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৪০ বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে সেতুটি নির্মাণ করা হয়। উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চুনিয়াপাড়া অকলেস মোড় থেকে সারিয়াকান্দির কড়িতলা এলাকায় যাতায়াতের গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে সেতুটি। প্রতিদিন দুই উপজেলার অন্তত ৫০ গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই সেতুর ওপর দিয়ে চলাচল করেন। বিশেষ করে যমুনা নদী ভাঙনকবলিত জনপদের মানুষের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহু বছর ধরে সেতুটির কোনো সংস্কার হয়নি। এক সপ্তাহ আগে সেতুর মাঝখানের একটি অংশ ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। নিচের অংশে একাধিক স্থানে ফাটল দেখা দিয়েছে। কোথাও কোথাও পলেস্তারা খসে রড বের হয়ে আছে, আবার কিছু স্থানে মরিচা ধরা অ্যাঙ্গেল নড়বড়ে হয়ে পড়েছে। ফলে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

 

স্থানীয় সংবাদকর্মী গোলাম রব্বানী জানান, “সেতুর মাঝখানে বড় গর্ত তৈরি হওয়ায় এখন গাড়ি নিয়ে চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে রাতে পথচারীরা চরম দুর্ভোগে পড়ছেন।”

 

এদিকে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাতায়াত করছে। কয়েকজন শিক্ষার্থী জানায়, ভয় আর আতঙ্ক নিয়েই প্রতিদিন সেতু পার হতে হয় তাদের। দ্রুত নতুন একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছে তারা।

 

স্থানীয় অটোরিকশা চালক আব্দুল মতিন বলেন,“কয়েক দিন আগে রাতে সেতু পার হওয়ার সময় আমার রিকশার চাকা গর্তে পড়ে উল্টে যায়। এতে আমি পায়ে গুরুতর আঘাত পাই।”

 

অভিভাবকদের অভিযোগ, শিশুদের স্কুলে পাঠিয়ে তারা সবসময় দুশ্চিন্তায় থাকেন। এছাড়া অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য শহরে নেওয়াও কষ্টকর হয়ে পড়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

 

এলাকাবাসীর দাবি, দ্রুত ঝুঁকিপূর্ণ সেতুটি ভেঙে নতুন সেতু নির্মাণ অথবা জরুরি ভিত্তিতে সংস্কারের উদ্যোগ নিতে হবে। অন্যথায় যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের প্রাণহানি।



ফেসবুকে আমরা