November 11, 2026, 5:28 am
শিরোনাম:
ধুনটে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ছয় মাসের অন্তঃসত্ত্বা; পলাতক আদম ব্যবসায়ী মানুষের অসচেতনতা বৈদ্যুতিক ত্রুটিতে বিপন্ন পরিবেশ, কাঠালিয়ায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে নিরীহ পাখি উল্লাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ মর্যাদার মুকুট নাকি শালীনতার বিজয়, কোন পথে আমাদের মুক্তি? নওগাঁর মান্দা তানইল এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভূট্রু এনামুল নামে দুই জন গ্রেপ্তার  কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ  টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবিঃ বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক নড়াইলের নড়াগাতীতে ৩৮ পিস ইয়াবাসহ নারী আটক,
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

টোলমুক্ত সেতুর দাবিতে চাঁপাইনবাবগঞ্জে তুলকালাম: সড়ক অবরোধে নাকাল যাত্রীরা

Reporter Name

 

‎আজিজুর ইসলাম স্টাফ রিপোর্টার:

‎

‎টোল আদায়ের বৃত্ত থেকে মুক্তি চান স্থানীয়রা। দীর্ঘদিনের জমে থাকা সেই ক্ষোভ এবার রূপ নিলো গণ-অবরোধে। চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতুর টোল আদায় বন্ধের দাবিতে আকস্মিক সড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দা ও ক্ষুব্ধ যানবাহন চালকেরা। এর জেরে কয়েক কিলোমিটার জুড়ে স্থবির হয়ে পড়ে রাজপথ, চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।

‎

‎আন্দোলনকারীদের অভিযোগ, একটি সেতু নির্মাণের পর বছরের পর বছর ধরে অতিরিক্ত টোল আদায় কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই বাড়তি টোলের বোঝা সরাসরি গিয়ে পড়ছে সাধারণ মানুষ ও পরিবহন চালকদের পকেটে। দীর্ঘদিন ধরে ক্ষোভ প্রকাশ করে আসলেও কোনো সুরাহা না হওয়ায়, এবার তারা সরাসরি রাজপথে নামতে বাধ্য হয়েছেন।

‎

সেতুর খরচ কি আজীবনও শেষ হবে না? এই বাড়তি টোলের অত্যাচার আমরা আর সহ্য করব না। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিক্ষুব্ধ চালক।

‎ভয়াবহ যানজট ও জনদুর্ভোগ বিক্ষোভকারীরা আচমকা সড়কে অবস্থান নিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিলে মুহূর্তের মধ্যে দৃশ্যপট বদলে যায়।

‎

‎সেতুর দুপাশে চোখের পলকে তৈরি হয় কয়েক কিলোমিটারের দীর্ঘ জটলা।যাত্রী ভোগান্তি: তীব্র গরমে দূরপাল্লার বাস ও সাধারণ যানবাহনে আটকে থাকা নারী, শিশু ও বৃদ্ধদের পোহাতে হয় চরম দুদর্শা।

‎

প্রশাসনের হস্তক্ষেপ ও বর্তমান পরিস্থিতি

‎পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশাল দল। তারা আন্দোলনকারীদের শান্ত করার চেষ্টা করেন এবং দাবি-দাওয়া নিয়ে আলোচনায় বসেন। দীর্ঘ আলোচনার পর প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে দাঁড়ালে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

‎

‎আপাতদৃষ্টিতে যান চলাচল স্বাভাবিক হলেও মহানন্দা পাড়ের বাতাস এখনো থমথমে। আন্দোলনকারীদের স্পষ্ট হুঁশিয়ারি—দাবি আদায় না হলে যেকোনো মুহূর্তে আবারও অচল করে দেওয়া হতে পারে চাকা।



ফেসবুকে আমরা