September 21, 2026, 6:27 pm
শিরোনাম:
নিউইয়র্কে বিএনপির চেয়ারম্যান,তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস। ঐতিহ্যবাহী মেমনগর বি.ডি. মাধ্যমিক বিদ্যালয়: শতবর্ষ পেরিয়ে দর্শনার শিক্ষার আলোকবর্তিকা গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৫২ জন গ্রাম পুলিশ কে নতুন পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান  লিটন মহাজন লিটুর আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনা  পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা,তৃণমূলকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান উলিপুরে তিস্তা নদীর তীব্র ভাঙন,নদী’গর্ভে স্থাপনা-ফসলী জমি, বাস্তু হারা হয়েছে দু’শতাধীক পরিবার রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন ঝিনাইদহ ডিবির মিঠু রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

গনভোট ও জুলাই সনদ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের বিশাল বিক্ষোভ ও লিফলেট বিতরণ :

Reporter Name

আজিজুর ইসলাম স্টাফ রিপোর্টার:


১৭ মে ২৬ – গনভোট এবং জুলাই সনদ নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রকারী, জামাত-শিবির ও এনসিপির মিথ্যাচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দল। এই অপপ্রচারের প্রতিবাদে সংগঠনের উদ্যোগে পবার নওহাটা বাজারে এক বিশাল প্রতিবাদ মিছিল ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রতিবাদ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সম্মানিত সংসদ সদস্য, প্রবীণ ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
‎রাজপথের লড়াকু সৈনিকদের নেতৃত্বে প্রতিবাদ সমাবেশ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, রাজশাহী জেলার বিপ্লবী আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা এবং ২৮শে অক্টোবরের নয়া পল্টন মহাসমাবেশে আওয়ামী লীগের বর্বরোচিত হামলায় গুরুতর আহত হয়ে অঙ্গ বিসর্জনকারী রাজপথের সাহসী যোদ্ধা জনাব মাসুদুর রহমান লিটন।

বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা, রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং খুনি হাসিনা হটাও আন্দোলনের অন্যতম অগ্রনায়ক, জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব জনাব শাহরিয়ার আমিন বিপুল।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং বর্তমান জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রাজপথের বলিষ্ঠ কণ্ঠস্বর জনাব আরফিন কনক।

দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি
‎সমাবেশে বক্তারা বলেন, জুলাই বিপ্লবের চেতনা ও জনগণের আকাঙ্ক্ষাকে নসাৎ করতে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। গনভোট এবং জুলাই সনদ নিয়ে যেকোনো ধরনের মিথ্যাচার ও অপচেষ্টা রাজপথেই প্রতিহত করা হবে। শহীদদের রক্তে ভেজা এই দেশে কোনো দেশবিরোধী চক্রান্ত বরদাশত করা হবে না।

উপস্থিত নেতৃবৃন্দ: > কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য ও সহ-দপ্তর সম্পাদক জাহিদ হাসান সাগর, জেলা সদস্য শিমুল এবং মুন্ডমালা পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ শহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা রুবেল, আখতারুজ্জামান, মাসুম রেজা, রাজা, রেজু, জিয়াউর, আবুল বাশার, নাজমুল, আলমগিরসহ জেলা ও স্থানীয় পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ।

মিছিলটি নওহাটা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল শেষে সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন অতিথিরা।



ফেসবুকে আমরা