November 6, 2026, 8:17 pm
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

চুয়াডাঙ্গায় ডিএনসি’র বড় অভিযান: হেরোইন ও ইনজেকশনসহ গ্রেফতার ৩, দুইজনের কারাদণ্ড

Reporter Name
Oplus_131072

মোঃ নাঈম উদ্দীন, ​জীবননগর উপজেলা প্রতিনিধি- (চুয়াডাঙ্গা):

 

 

 

​চুয়াডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ হেরোইন, বুপ্রেনরফাইন ইনজেকশন ও গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়। বুধবার (১৩ মে) দুপুরে জেলার দামুড়হুদা ও সদর থানা এলাকায় পৃথক অভিযানে এই সাফল্য অর্জিত হয়।
​
​গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ বদরুল হাসান এর নেতৃত্বে একটি চৌকস টিম দামুড়হুদা থানাধীন দশমী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। দুপুর ১:৩০ ঘটিকা থেকে বিকাল ৩:০০ ঘটিকা পর্যন্ত চলা এই অভিযানে মোঃ আতিয়ার রহমান (৪০) নামে এক ব্যক্তির বসতঘর তল্লাশি করা হয়।

​তল্লাশিকালে আতিয়ার রহমানের পরিহিত লুঙ্গির কোঁচর থেকে পলিথিনে মোড়ানো ১০ গ্রাম লুজ হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা।
​
​অভিযানে গ্রেফতারকৃতরা হলেন: ​মোঃ আতিয়ার রহমান (৪০): পিতা- মৃত হযরত আলী, সাং- দশমী পাড়া, দামুড়হুদা। (তার নিকট থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার)। ​আব্দুস সামাদ (৫৩): পিতা- মৃত একসেদ মন্ডল, সাং- বুজরুগগড়গড়ী, চুয়াডাঙ্গা সদর। (তার নিকট থেকে ০২ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার)। ​মোঃ তপু মিয়া (৩২): পিতা- মৃত খোকন মিয়া, সাং- দক্ষিণ গোরস্থান পাড়া, চুয়াডাঙ্গা সদর। (তার নিকট থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার)।
​
​অভিযান চলাকালীন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আশিস মমতাজ ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি অপরাধের ধরন অনুযায়ী দুই আসামিকে তাৎক্ষণিক সাজা প্রদান করেন: আব্দুস সামাদকে (২ নং আসামি) মাদক সেবন ও বহনের দায়ে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১,০০০/- (এক হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোঃ তপু মিয়াকে (৩ নং আসামি) গাঁজাসহ হাতেনাতে ধরা পড়ায় ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০/- (একশ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​অন্যদিকে, ১ নং আসামি আতিয়ার রহমানের নিকট থেকে বাণিজ্যিক পরিমাণ হেরোইন উদ্ধার হওয়ায় তার বিরুদ্ধে পরিদর্শক মোঃ বদরুল হাসান বাদী হয়ে দামুড়হুদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
​
​চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলাকে মাদকমুক্ত করতে তাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় চুয়াডাঙ্গায় মাদকের অনুপ্রবেশ ঠেকাতে তারা সর্বদা সজাগ রয়েছেন।

​গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিদের চুয়াডাঙ্গা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে এবং অন্য আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



ফেসবুকে আমরা