November 12, 2026, 5:24 am
শিরোনাম:
শ্রমিকবান্ধব ভাবমূর্তি থাকা সত্ত্বেও অস্থিরতার মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো ‘ইকোনীটস লিমিটেড’ ​গাজীপুর প্রতিনিধি: ফারুয়া ইউনিয়ন কৃষকদের মাঝে সার বিতরণ  ডিমলায় পৈতৃক জমি নিয়ে বিরোধ, ধান কেটে নেওয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেল দিনাজপুরের বিরামপুরে গ্রাম পুলিশের প্যারেড অনুষ্ঠিত, অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন ওসি আব্দুর রাজ্জাক শিবপুরে মোবাইল কোর্টের অভিযান, দুই ফার্মেসি ও এক মোটরসাইকেল চালককে জরিমানা সিরাজগঞ্জের শাহজাদপুরে মিষ্টির দোকানে নির্ধারিত মূল্য না থাকায় জরিমানা। শাহজাদপুর কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শীতের আগমনেও নেত্রকোনার হাওরাঞ্চলে এখন দেখা মিলছে না অতিথি পাখির ঘাম ঝরানো শ্রমের মজুরি বকেয়া, পাওনা আদায়ে শ্রমিকের সংবাদ সম্মেলন
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

কালিয়াকৈরে পাগলা কুকুরের তাণ্ডব: ইকোনীটস লিমিটেডের কর্মীসহ আহত ১২, এলাকাবাসীর জরুরি হস্তক্ষেপ দাবি

Reporter Name

বিশেষ প্রতিনিধি : মো: মোরশেদ আলম

​কালিয়াকৈর, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বক্তারপুরসহ বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে অন্তত ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) সকাল থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কুকুরের অতর্কিত হামলার শিকার হন পথচারী ও শ্রমিকরা। সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বক্তারপুর এলাকায় অবস্থিত ইকোনীটস লিমিটেড (প্রাক্তন সমাহার সোয়েটার ফ্যাক্টরি) এর গেটের সামনে; সেখানে কুকুরের কামড়ে গুরুতর আহত হয়েছেন উক্ত কারখানার স্টোর বিভাগের একজন কর্মচারী। এছাড়া জোড়া ব্রিজ এলাকা, লতিফপুর, টিএন্ডটি রেললাইন সংলগ্ন এলাকা এবং হাইটেক পার্ক ফ্লাইওভারের নিচেও কুকুরের আক্রমণের খবর পাওয়া গেছে। বর্তমানে আক্রান্তরা কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা ও ভ্যাকসিন গ্রহণ করছেন। এই ঘটনার পর থেকে পুরো উপজেলায় চরম আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে গার্মেন্টস শ্রমিক, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাধারণ পথচারীরা চলাচলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পথে যেকোনো কুকুর দেখলেই মানুষ ভয়ে আঁতকে উঠছেন। এই পরিস্থিতিতে অতিষ্ঠ এলাকাবাসী কালিয়াকৈর উপজেলা প্রশাসন ও পৌরসভার কাছে বিশেষ আহ্বান জানিয়েছেন যেন দ্রুত এই পাগলা কুকুরটিকে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি যে সকল কুকুর পাগল হয়ে জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, সেগুলোকে দ্রুত অপসারণ বা নিধনের দাবি জানিয়েছেন তারা। তবে এলাকাবাসী বিশেষভাবে অনুরোধ করেছেন যেন কোনো সুস্থ বা নিরপরাধ কুকুরকে অযথা মারা না হয়। জনস্বার্থে এই আতঙ্ক দূর করতে এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।



ফেসবুকে আমরা