November 12, 2026, 5:23 am
শিরোনাম:
শ্রমিকবান্ধব ভাবমূর্তি থাকা সত্ত্বেও অস্থিরতার মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো ‘ইকোনীটস লিমিটেড’ ​গাজীপুর প্রতিনিধি: ফারুয়া ইউনিয়ন কৃষকদের মাঝে সার বিতরণ  ডিমলায় পৈতৃক জমি নিয়ে বিরোধ, ধান কেটে নেওয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেল দিনাজপুরের বিরামপুরে গ্রাম পুলিশের প্যারেড অনুষ্ঠিত, অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন ওসি আব্দুর রাজ্জাক শিবপুরে মোবাইল কোর্টের অভিযান, দুই ফার্মেসি ও এক মোটরসাইকেল চালককে জরিমানা সিরাজগঞ্জের শাহজাদপুরে মিষ্টির দোকানে নির্ধারিত মূল্য না থাকায় জরিমানা। শাহজাদপুর কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শীতের আগমনেও নেত্রকোনার হাওরাঞ্চলে এখন দেখা মিলছে না অতিথি পাখির ঘাম ঝরানো শ্রমের মজুরি বকেয়া, পাওনা আদায়ে শ্রমিকের সংবাদ সম্মেলন
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

সিলেট ও হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই তরুণ নিহত

Reporter Name

মোঃ আব্দুর রব : সিলেট

বিভাগীয় প্রধান

সিলেট ও হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন।

 

১০ মে সিলেটের জৈন্তাপুর ও হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল বাইপাস সড়কে ঘটে এসব মর্মান্তিক দুর্ঘটনা।

 

নিহত দুজনই মোটরসাইকেল আরোহী।

 

জানা যায়, রোববার বিকেল ৩টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল খান চা-বাগানের গেইট এলাকায় সিলেটগামী একটি প্রাইভেট কারের সঙ্গে হরিপুরগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

 

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তাহসিন আহমদ (১৫) নিহত হন।

 

নিহত তাহসিন জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের হরিপুর গ্রামের জয়নালে আবেদীনের ছেলে।

 

এ ঘটনায় গুরুতর আহত হন একই মোটরসাইকেলে থাকা তাহের আহমদ (১৫)। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

 

তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

 

পরে স্থানীয়দের সহায়তায় সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

 

অন্যদিকে, একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল বাইপাস সড়কের বাউলঘর এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

 

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জাহিদুল ইসলাম নিহত হন।

 

নিহত জাহিদুল ইসলাম হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর এলাকার আব্দুল হামিদের ছেলে।

 

তিনি হবিগঞ্জ শহরের বৃন্দাবন সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

 

হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে।

 

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

পৃথক এসব দুর্ঘটনায় দুই তরুণের প্রাণহানিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



ফেসবুকে আমরা