August 7, 2026, 1:29 am
শিরোনাম:
ধুনটে মাদ্রাসা ও এতিমখানায় একদিনের খাবার দিলেন তৃতীয় লিঙ্গের সরদারনি সাবিনা নওগাঁর মহাদেবপুর উপজেলা ১০ নং ভীমপুর মড়াপকরা ২০০ বছরের শ্মশান নিয়ে দুই পক্ষের বিরোধ, সৎকারে বাধা দেওয়ায় বিক্ষোভ জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি খাগড়াছড়িবাসীর শ্রদ্ধাঞ্জলি উলিপুরে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ ভোমরাদহে উজানের পানিতে ভেসে জলাবদ্ধতা সৃষ্টি মাদকমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গঠনে লেদা ক্যাম্পে যুবদের সম্প্রীতি কার্যক্রম আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কায়সার প্লাবনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভালুকার পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নড়াইলে উৎসবমুখর পরিবেশ ১৫ জন প্রান্তিক কৃষকের পাশে দাঁড়ালেন কৃষক সমিতির প্রায় ৫০জন কর্মী।

Reporter Name

মোঃ রাসেল শেখ

নড়াইল জেলা প্রতিনিধি।

 

নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নে ধান কাটা উৎসবের মধ্য দিয়ে প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কৃষক সমিতি।

বৃহস্পতিবার(৭ মে) উপজেলার টোনা মাঠে সংগঠনটির খাশিয়াল ইউনিয়ন শাখার উদ্যোগে তৃতীয়বারের মতো এ ধান কাটা উৎসব আয়োজন করা হয়।

উদ্যোগের আওতায় ইউনিয়নের ১৫ জন প্রান্তিক কৃষকের ৩০০ শতক জমির পাকা ধান কেটে দেন কৃষক সমিতির কর্মীরা। এতে অংশ নেন সংগঠনের ৫০ জন নেতা-কর্মী।

সম্মিলিত এই শ্রমদানের ফলে স্বল্প সময়ে কৃষকদের জমির ধান ঘরে তুলতে পারবে।
ধান কাটার এই কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

কৃষক শিমুল মোল্যা বলেন, শ্রম সংকট ও বাড়তি খরচের কারণে আমরা সময়মতো ধান কাটতে পারছি না। এমন সময়ে কৃষক সমিতির এই উদ্যোগ আমাদের জন্য বড় উপকার হইছে।

কৃষক তৈয়েবুর রহমান বলেন, কৃষক সমিতির উদ্যোগে আমার ধান কাটার ব্যাবস্থা হইছে। কিন্তু বাজারে সরকারি দামের থেকে দাম কম।
সরকার যদি আমার থেকে সরাসরি ধান কিনতো তাহলে আমি সঠিক দাম পেতাম।

এ সময় কৃষক সমিতির নড়াইল জেলা কমিটির নেতা ও খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরকত উল্লাহ বলেন,
তৃতীয়বারের মতো এ ধান কাটা উৎসব আয়োজন করা হয়েছে। প্রান্তিক কৃষকদের সহযোগিতা করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
কৃষকের পাশে থেকে উৎপাদন কার্যক্রম সচল রাখতে আমরা নিয়মিত এমন সামাজিক ও সহযোগিতামূলক উদ্যোগ গ্রহণ করে থাকি।
ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

কালিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম বলেন, বর্তমান সময়ে কৃষিতে শ্রম সংকট একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় কৃষক সমিতির মতো সংগঠনের স্বেচ্ছাশ্রম ভিত্তিক ধান কাটা উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং সময়োপযোগী। এতে প্রান্তিক কৃষকরা যেমন সময়মতো ফসল ঘরে তুলতে পারছেন, তেমনি উৎপাদন ব্যয়ও কমছে।
তিনি আরও বলেন, কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধির পাশাপাশি এ ধরনের সামাজিক উদ্যোগ কৃষি খাতকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে কৃষকদের স্বার্থে সরকারি সহায়তা ও এমন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম একসাথে কাজ করলে কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ সুলতান, জেলা নেতা প্রবীর রায়, ইউনিয়ন সভাপতি হারুন খানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে কর্মসূচিতে অংশ নেন।

মোঃরাসেল শেখ
নড়াইল জেলা প্রতিনিধি।



ফেসবুকে আমরা