November 10, 2026, 3:01 am
শিরোনাম:
অহংকারী পরীমণি ও পতন অনিবার্য: ইতিহাস, ধর্ম এবং বর্তমান বাস্তবতার বিশেষ প্রতিবেদন। মেধার অপচয় রোধ ও মূলধারার উন্নয়নে কওমি শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ মান্দায় মাদক সেবন ও জুয়ার আসর থেকে মৎস্য অফিসের কর্মচারীসহ ১০ জন গ্রেপ্তার পানছড়িতে বিজিবির অভিযানে ৩৫ ঘনফুট সেগুন ও জ্বালানি কাঠ জব্দ পানছড়িতে শিক্ষার্থী ও অসহায় পরিবারের পাশে ৩ বিজিবি,শিক্ষাসামগ্রী বিতরণের পাশাপাশি চিকিৎসায় আর্থিক সহায়তা মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা: বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার ৩০১ বস্তা সার জব্দের ঘটনায় তদন্তে উঠে আসে রাজনৈতিক নেতাদের নাম, আদালতে পাঠিয়েছে পুলিশ নরসিংদীতে অস্ত্রসহ আলোচিত সনেট গ্রেফতার, হত্যা ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ২৭ মামলা কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম রাউজানে দত্ত কুঠিরে ৩৩তম সার্বজনীন কালীপূজা, বিশেষ আকর্ষণ ‘শূন্যের আর্তি’ নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার তিন।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নিজ উদ্যোগে রাস্তা মেরামত করে নজির গড়লেন জকিগঞ্জের ডিগ্রী গ্রামের বাসিন্দারা

Reporter Name

 

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

‎জনপ্রতিনিধি বা সরকারি বরাদ্দের অপেক্ষায় বসে না থেকে নিজ উদ্যোগে গ্রামীণ রাস্তা সংস্কারের কাজে এগিয়ে এসেছেন সিলেটের জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ডিগ্রী গ্রামের সচেতন বাসিন্দারা। জকিগঞ্জ-শেওলা সড়কের ডিগ্রী ব্রিজ ও যাত্রী ছাউনির সামনের জনদুর্ভোগ লাঘবে স্থানীয়রা সম্মিলিতভাবে অর্থায়ন ও শ্রম দিয়ে এই রাস্তা মেরামতের কাজ সম্পন্ন করেছেন।

‎

‎​স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালে ভয়াবহ তিনদফা বন্যার আঘাতে এলাকার রাস্তাঘাট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে ডিগ্রী ব্রিজ ও যাত্রী ছাউনির সামনের সড়কটির অবস্থা নাজুক হয়ে পড়ায় চলাচলকারী সাধারণ মানুষ ও যানবাহন চরম ভোগান্তিতে পড়ে। দীর্ঘসময় রাস্তাটি সংস্কার না হওয়ায় ঝুঁকি নিয়েই এলাকাবাসীকে চলাচল করতে হচ্ছিল।

‎

‎​এই জনদুর্ভোগ থেকে মুক্তি পেতে গ্রামের তরুণ ও প্রবীণরা ঐক্যবদ্ধ হয়ে নিজেরা অর্থ সংগ্রহ শুরু করেন। এরপর সেই অর্থে ধাপে ধাপে রাস্তার ইট সলিংয়ের কাজ সম্পন্ন করেন তারা। গ্রামবাসীর দেওয়া তথ্য অনুযায়ী, এই সংস্কার কাজে এখন পর্যন্ত প্রায় ১ লক্ষ টাকা ব্যয় হয়েছে, যার পুরোটাই সংগৃহীত হয়েছে এলাকার মানুষের নিজস্ব তহবিল থেকে।

‎

‎​রাস্তা মেরামতের কাজে অংশগ্রহণকারী এলাকার বিশিষ্ট নাগরিক রুবেল আহমদের শিবলু জানান, বন্যার পর থেকে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। কর্তৃপক্ষের আশানুরূপ পদক্ষেপ না পাওয়ায় জনস্বার্থেই তারা নিজেরাই উদ্যোগ নিয়ে রাস্তাটি চলাচলের উপযোগী করেছেন। তাদের এই উদ্যোগ এলাকায় প্রশংসিত হচ্ছে।

‎

‎​স্থানীয় সচেতন মহল মনে করেন, সরকারি উন্নয়নের পাশাপাশি গ্রামীণ অবকাঠামোর রক্ষাণাবেক্ষণে স্থানীয় জনগণের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুকরণীয় একটি দৃষ্টান্ত। তবে ভবিষ্যতে স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটির স্থায়ী সংস্কারে এগিয়ে আসবে বলে প্রত্যাশা করছেন গ্রামবাসী।



ফেসবুকে আমরা