November 11, 2026, 3:26 am
শিরোনাম:
ধুনটে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ছয় মাসের অন্তঃসত্ত্বা; পলাতক আদম ব্যবসায়ী মানুষের অসচেতনতা বৈদ্যুতিক ত্রুটিতে বিপন্ন পরিবেশ, কাঠালিয়ায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে নিরীহ পাখি উল্লাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ মর্যাদার মুকুট নাকি শালীনতার বিজয়, কোন পথে আমাদের মুক্তি? নওগাঁর মান্দা তানইল এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভূট্রু এনামুল নামে দুই জন গ্রেপ্তার  কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ  টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবিঃ বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক নড়াইলের নড়াগাতীতে ৩৮ পিস ইয়াবাসহ নারী আটক,
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের উদ্যোগে পালিত হয়েছে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস

Reporter Name

জান্নাতুন ফেরদৌস-

দিনাজপুর সদর উপজেলা প্রতিনিধি

 

‘আরও দশ লক্ষ ধাত্রী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ এর উদ্যোগে পালিত হয়েছে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস-২০২৬| এ উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে|

 

মঙ্গলবার (০৫ মে ২০২৬) বেলা ১১ টায় দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ-এর অডিটোরিয়ামে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তার বলেছেন, গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্যপরিচর্যা ও মৃত্যুহার হ্রাসে প্রশিক্ষিত মিডওয়াইফরা গুরুত্বপূর্ণ অবদান রাখে। বিশেষ করে একজন মায়ের পরিবার পরিকল্পনা থেকে শুরু করে গর্ভধারণ, সন্তান প্রসব ও প্রসব পরবর্তী সেবা প্রদানে মিডওয়াইফ অগ্রণী ভূমিকা রাখেন।

 

তিনি বলেন, মা ও শিশু মৃত্যুহার কাঙ্খিত পর্যায়ে নামিয়ে আনা এবং জনগণের মাঝে এ বিষয়ে ব্যাপক সচেতনতা সৃষ্টির জন্য প্রশিক্ষিত ও দক্ষ মিডওয়াইফের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রত্যন্ত অঞ্চলে মা ও শিশুর মানসম্মত ¯স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মিডওয়াইফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

 

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের মেডিকেল শিক্ষা পরিচালক ডা. মো: মোস্তফা সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন কেয়ার নার্সিং কলেজের প্রভাষক মোছা: জোসনা আরা, শাহনাজ পারভীন, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ৩য় বর্ষের শিক্ষার্থী আসিফা আক্তার, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সালেহা আক্তার সায়লা,, প্রথম বর্ষের শিক্ষার্থী খুশবুন নেসা খুশি প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ৩য় বর্ষের প্রিয়সী রানী মহন্ত ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তমালিকা আক্তার।

 

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থী জান্নাতুন ফেরদৌস, পবিত্র গীতা পাঠ করেন ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ২য় বর্ষের শিক্ষার্থী জয়শ্রী রানী রায় এবং পবিত্র বাইবেল থেকে পাঠ করেন ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ১ম বর্ষের রিবিকা রায়।

 

আলোচনা সভার পূর্বে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস উদযাপন উপলক্ষ্যে সকাল ৯ টায় কেয়ার নার্সিং কলেজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শেষে কেক কেটে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবসের কেক কাটেন কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তার। এ সময় কেয়ার নার্সিং কলেজের সচিব মো. শাহজাহান আলী, শিক্ষক-শিক্ষার্থীসহ কলেজের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা