November 10, 2026, 2:40 am
শিরোনাম:
অহংকারী পরীমণি ও পতন অনিবার্য: ইতিহাস, ধর্ম এবং বর্তমান বাস্তবতার বিশেষ প্রতিবেদন। মেধার অপচয় রোধ ও মূলধারার উন্নয়নে কওমি শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ মান্দায় মাদক সেবন ও জুয়ার আসর থেকে মৎস্য অফিসের কর্মচারীসহ ১০ জন গ্রেপ্তার পানছড়িতে বিজিবির অভিযানে ৩৫ ঘনফুট সেগুন ও জ্বালানি কাঠ জব্দ পানছড়িতে শিক্ষার্থী ও অসহায় পরিবারের পাশে ৩ বিজিবি,শিক্ষাসামগ্রী বিতরণের পাশাপাশি চিকিৎসায় আর্থিক সহায়তা মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা: বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার ৩০১ বস্তা সার জব্দের ঘটনায় তদন্তে উঠে আসে রাজনৈতিক নেতাদের নাম, আদালতে পাঠিয়েছে পুলিশ নরসিংদীতে অস্ত্রসহ আলোচিত সনেট গ্রেফতার, হত্যা ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ২৭ মামলা কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম রাউজানে দত্ত কুঠিরে ৩৩তম সার্বজনীন কালীপূজা, বিশেষ আকর্ষণ ‘শূন্যের আর্তি’ নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার তিন।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

উত্তরাঞ্চলে শিক্ষা ও অর্থনীতির নতুন পথ দেখাবে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়: ত্রাণমন্ত্রী দুলু

Reporter Name

আব্দুস সামাদ

রংপুর বিভাগীয় প্রতিনিধি।

‎​দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, এমপি বলেছেন, সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (এএইউবি) কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি উত্তরাঞ্চলের অবহেলিত জনপদের শিক্ষা, অর্থনীতি ও কর্মসংস্থানে আমূল পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার। এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে লালমনিরহাট তথা সমগ্র উত্তরাঞ্চলে আধুনিক শিক্ষা ও বিশ্বমানের অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচিত হবে।

‎​শনিবার (০২ মে) সকালে লালমনিরহাটে অবস্থিত এএইউবি’র মূল ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎আলোকিত লালমনিরহাট গড়ার প্রত্যয়ে

‎​প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, লালমনিরহাট একসময় মঙ্গাপীড়িত ও পিছিয়ে পড়া অঞ্চল হিসেবে পরিচিত ছিল। কিন্তু আজ এখানে মহাকাশ গবেষণার মতো উচ্চতর শিক্ষার সুযোগ তৈরি হয়েছে।

‎তিনি আরও বলেন, আমরা লালমনিরহাটকে আধুনিক ও উন্নত জেলা হিসেবে গড়ে তোলার যে অঙ্গীকার করেছি,অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়টি তার অন্যতম এক বড় ভিত্তি। এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে অত্র এলাকায় যোগাযোগ অবকাঠামো ও ব্যবসা-বাণিজ্যের যে জোয়ার সৃষ্টি হবে, তাতে করে স্থানীয় জীবনযাত্রার মান বহুগুণ বেড়ে যাবে। এ সময় মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

‎​বিশ্ববিদ্যালয়ের আধুনিক ল্যাবরেটরি ও গবেষণাগার পরিদর্শন শেষে মন্ত্রী দুলু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই বাংলাদেশের ভবিষ্যৎ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার ও বিজ্ঞানী। তোমাদের হাতেই তৈরি হবে আমাদের নিজস্ব স্যাটেলাইট ও উন্নত বিমান প্রযুক্তি। কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস নিয়ে জ্ঞান আহরণ করে বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করতে হবে। একই সঙ্গে তিনি শিক্ষকদের পরামর্শ দেন শিক্ষার্থীদের মাঝে মানবিকতা ও দেশপ্রেমের বীজ বপন করার জন্য।

‎প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ অ্যাভিয়েশন ম্যাগাজিন ‘SPACE & BEYOND’এর মোড়ক উন্মোচন করেন ত্রানমন্ত্রী। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের অর্জন নিয়ে ভিডিও চিত্র প্রদর্শিত হয়।

‎​বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ​উপস্থিত ছিলেন, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজিব প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হকসহ ​রংপুরের বিভাগীয় কমিশনার, ​জেলা ও বিভাগীয় পর্যায়ের উচ্চপদস্থ সামরিক, এএইউবি পরিবারের সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বেসামরিক কর্মকর্তাবৃন্দ

‎উল্লেখ্য, ২০১৯ সালে ঢাকার পুরাতন বিমানবন্দরে ক্ষুদ্র পরিসরে যাত্রা শুরু করলেও, ৩ জুলাই ২০২২ তারিখ থেকে লালমনিরহাটের স্থায়ী ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের একাডেমিক কার্যক্রম শুরু করে এএইউবি। বর্তমানে ৪টি অনুষদের অধীনে ৪টি স্নাতক ও ৫টি স্নাতকোত্তর কোর্স সফলভাবে পরিচালিত হচ্ছে। এই বর্ণাঢ্য উদযাপন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।

‎



ফেসবুকে আমরা