আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার:
মাদকের বিরুদ্ধে ,জিরো টলারেন্স,নীতি বাস্তবায়নে বড় ধরনের সাফল্য অর্জন করেছে রাজশাহী জেলা ডিবি পুলিশ। জেলার গোদাগাড়ী থানাধীন কাঁকনহাট বাজার এলাকায় এক শ্বাসরুদ্ধকর অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবির একটি চৌকস দল শুক্রবার (১ মে ২০২৬) দিবাগত রাতে বিশেষ মাদকবিরোধী অভিযানে নামে। এসআই মেহেদী হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সাফিনা পার্ক ও তার পার্শ্ববর্তী এলাকায় টহল দিচ্ছিল।
রাত ১২টা ৪০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ নিশ্চিত হয় যে, কাঁকনহাট খাদ্য গুদামের সামনে বড় একটি মাদকের চালান হাতবদল হতে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে ডিবি পুলিশের দলটি কাঁকনহাট খাদ্য গুদামের সামনের পাকা রাস্তায় অবস্থান নেয়।
রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দ্রুত পালানোর চেষ্টা করলে অত্যন্ত তৎপরতার সাথে তাকে ঘিরে ফেলে আটক করে ডিবি সদস্যরা। তল্লাশি ও উদ্ধার আটককৃত ব্যক্তির নাম মোঃ শরিফুল ইসলাম শরিফ (৩০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বালুরটুঙ্গী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
আটকের পর উপস্থিত সাক্ষীদের সামনে শরিফুলকে তল্লাশি করা হলে তার প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১০০০ (এক হাজার) পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত শরিফুল দীর্ঘ দিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। এই ঘটনায় তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং জেলাকে মাদকমুক্ত করতে এ ধরণের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।
রাজশাহীতে মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি
সীমান্তে কড়াকড়ি: ডিবি পুলিশের বিশেষ নজরদারি।