November 10, 2026, 2:16 am
শিরোনাম:
অহংকারী পরীমণি ও পতন অনিবার্য: ইতিহাস, ধর্ম এবং বর্তমান বাস্তবতার বিশেষ প্রতিবেদন। মেধার অপচয় রোধ ও মূলধারার উন্নয়নে কওমি শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ মান্দায় মাদক সেবন ও জুয়ার আসর থেকে মৎস্য অফিসের কর্মচারীসহ ১০ জন গ্রেপ্তার পানছড়িতে বিজিবির অভিযানে ৩৫ ঘনফুট সেগুন ও জ্বালানি কাঠ জব্দ পানছড়িতে শিক্ষার্থী ও অসহায় পরিবারের পাশে ৩ বিজিবি,শিক্ষাসামগ্রী বিতরণের পাশাপাশি চিকিৎসায় আর্থিক সহায়তা মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা: বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার ৩০১ বস্তা সার জব্দের ঘটনায় তদন্তে উঠে আসে রাজনৈতিক নেতাদের নাম, আদালতে পাঠিয়েছে পুলিশ নরসিংদীতে অস্ত্রসহ আলোচিত সনেট গ্রেফতার, হত্যা ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ২৭ মামলা কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম রাউজানে দত্ত কুঠিরে ৩৩তম সার্বজনীন কালীপূজা, বিশেষ আকর্ষণ ‘শূন্যের আর্তি’ নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার তিন।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ছাতকের চরমহল্লায় বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন কর্মসূচি ও সভা 

Reporter Name

সেলিম মাহবুবঃ

ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের বাঘাচেরা, বাড়ুকা ও বুরাইগিরি হাওরের ফসল রক্ষায় স্থায়ী কার্যকর ব্যবস্থা গ্রহণ, জলাবদ্ধতা ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১ মে) বিকেলে চরবাড়ুকা গ্রামের পশ্চিম বাঘাচেরা হাওরের পাড়ে হাওর- নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা আহবায়ক দিলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সুজন তালুকদারের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে হাওর পাড়ের ক্ষতিগ্রস্ত কৃষক, সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের মানুষ অংশ নিয়েছে।

 

মানববন্ধনে ক্ষতিগ্রস্ত কৃষকরা তাদের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির কথা তুলে ধরেন। বক্তব্য রাখেন কৃষক জসিম উদ্দিন, আব্দুল মতিন, ফয়জুর রহমান, জয়গম্বর, ফয়জুল করিম, মাওলানা নুর উদ্দিন, মাওলানা নাজমুল হক নসিব, রাজ্জাক আহমদ প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্য দেন হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রাজু আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন এবং সহ-সভাপতি ওবায়দুল মুন্সি।

ছাতক উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, সদস্য জামিল হোসেন, খালেদ আহমদ, জুয়েল আহমদ, চরমহল্লা ইউনিয়ন কমিটির আহবায়ক ফয়সল আহমদ মাছুম, আব্দুল আলীম প্রমুখ।

 

বক্তারা হাওর ও নদী রক্ষা আন্দোলনের ১০ দফা দাবি উত্থাপন করে বলেন, হাওর রক্ষা বাঁধ নির্মাণে অপরিকল্পিত পিআইসি গঠন, অতিরিক্ত বরাদ্দ এবং প্রকল্প বাস্তবায়নে সংঘটিত অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে আগামী বছর বাঘাচেরা, বাড়ুকা ও বুরাইগিরি হাওরকে পিআইসির অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন, আবু তালেব, বিলাল, সাকির আহমদ, সজিব, ফয়জুর রহমান, আব্দুল মতিন, নজির, শরিফ, জুয়েল, জসিম, বশির উদ্দিন, মঈন উদ্দিন, শফিকুল রহমান, হানিফ আলী, ইসলাম উদ্দিন, মুজিবুর রহমান, সুহেল আহমদ, শরীফ আহমদ, আলমগীর, রফিক, ইলিয়াস আলী, সুন্দর আলী, আব্দুল কাহার, আনর আলী, মখবুল, শাহাবুদ্দিন, ইসবর আলীসহ লোকজন। ##



ফেসবুকে আমরা