November 10, 2026, 2:16 am
শিরোনাম:
অহংকারী পরীমণি ও পতন অনিবার্য: ইতিহাস, ধর্ম এবং বর্তমান বাস্তবতার বিশেষ প্রতিবেদন। মেধার অপচয় রোধ ও মূলধারার উন্নয়নে কওমি শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ মান্দায় মাদক সেবন ও জুয়ার আসর থেকে মৎস্য অফিসের কর্মচারীসহ ১০ জন গ্রেপ্তার পানছড়িতে বিজিবির অভিযানে ৩৫ ঘনফুট সেগুন ও জ্বালানি কাঠ জব্দ পানছড়িতে শিক্ষার্থী ও অসহায় পরিবারের পাশে ৩ বিজিবি,শিক্ষাসামগ্রী বিতরণের পাশাপাশি চিকিৎসায় আর্থিক সহায়তা মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা: বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার ৩০১ বস্তা সার জব্দের ঘটনায় তদন্তে উঠে আসে রাজনৈতিক নেতাদের নাম, আদালতে পাঠিয়েছে পুলিশ নরসিংদীতে অস্ত্রসহ আলোচিত সনেট গ্রেফতার, হত্যা ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ২৭ মামলা কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম রাউজানে দত্ত কুঠিরে ৩৩তম সার্বজনীন কালীপূজা, বিশেষ আকর্ষণ ‘শূন্যের আর্তি’ নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার তিন।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

সিলেট ওসমানী হাসপাতালে বেপরোয়া চোর-দালাল সিন্ডিকেট: শীর্ষে ‘খাদিজা’, জিম্মি অসহায় রোগীরা

Reporter Name

মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় প্রধান

 

 

বিভাগের প্রধান চিকিৎসাকেন্দ্র এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এখন চোর ও দালালচক্রের অভয়ারণ্যে পরিণত হয়েছে।

 

হাসপাতালের প্রতিটি স্তরে সক্রিয় এই চক্রের কারণে প্রতিনিয়ত সর্বস্ব হারাচ্ছেন দূর-দূরান্ত থেকে আসা অসহায় রোগী ও তাদের স্বজনরা।

 

সম্প্রতি ফাজিলচিশত এলাকার বাসিন্দা খাদিজা বেগম নামের এক নারীর নেতৃত্বে গড়ে ওঠা বিশাল সিন্ডিকেটের দৌরাত্ম্যে হাসপাতাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

গত ২৯ এপ্রিল কানাইঘাট থেকে আসা সালমা বেগম নামের এক নারী এই চক্রের শিকার হন।

 

তার কিশোর ছেলে হাড়ের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি। ওষুধ কিনতে বের হলে খাদিজা বেগম নামের এক নারী সখ্যতা গড়ে তুলে তাকে একটি ফার্মেসির সামনে দাঁড় করিয়ে রাখেন।

 

এরপর ওষুধের স্লিপ ও ১ হাজার ৫০০ টাকা নিয়ে কৌশলে সটকে পড়েন ওই নারী। এক ঘণ্টা অপেক্ষা করেও তাকে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন সহায়সম্বলহীন সালমা বেগম।

 

অনুসন্ধানে জানা গেছে, এই চক্রের নেপথ্যে রয়েছেন সুবিদবাজার ফাজিলচিশত এলাকার মো. আলীর মেয়ে খাদিজা বেগম।

 

চোর ও দালালি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে তিনি এখন লক্ষ লক্ষ টাকার মালিক। তার অধীনে বিশাল এক বাহিনী নিয়মিত হাসপাতাল চত্বরে অবস্থান করে সুযোগ বুঝে রোগীদের টাকা ও মোবাইল হাতিয়ে নিচ্ছে।

 

চক্রটি শুধু চুরি নয়, বরং ওষুধের স্লিপ জালিয়াতি ও কৃত্রিম মূল্যবৃদ্ধির মাধ্যমেও প্রতারণা চালাচ্ছে।

 

গত ১০ ফেব্রুয়ারি বশির উদ্দিন নামে এক রোগীর স্বজনকে ৩ হাজার ২৬০ টাকার ওষুধ কিনতে প্ররোচিত করে একটি ফার্মেসি। পরে একই ওষুধ অন্য দোকান থেকে ১ হাজার ৩৫০ টাকায় কেনেন তিনি।

 

অভিযোগ আছে, ২ নম্বর গেটের মালিপাড়া গলির অন্তত ৮টি ফার্মেসি সরাসরি এই দালালচক্রকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে থাকে।

 

৭০০ টাকার ওষুধ ৭ হাজার টাকায় বিক্রির নজিরও এখানে রয়েছে।

 

হাসপাতাল সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, এই অরাজকতার পেছনে রয়েছে এক বিশাল প্রশাসনিক যোগসাজশ।

 

অভিযোগ উঠেছে, দালালরা প্রতিদিন পুলিশকে ৩০০ টাকা এবং আনসার কমান্ডারকে ২০০ টাকা দিয়ে হাসপাতালে প্রবেশের অনুমতি পায়।

 

ওয়ার্ডের আয়া, নার্স ও আউটসোর্সিং কর্মচারীদের অনেকেই চুরির মালের ভাগ পান। পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও স্থানীয় পুলিশের কিছু অসাধু সদস্যের বিরুদ্ধে মাসিক মাসোহারা নেওয়ার অভিযোগ রয়েছে।

 

যদিও পুলিশ ফাঁড়ির ইনচার্জ এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তারা কাউকে চেনেন না এবং নিয়মিত অভিযান চালাচ্ছেন বলে জানান তিনি।

 

হাসপাতালের ১, ৩, ৬, ১১, ১৫ ও ২৬ নম্বর ওয়ার্ডগুলোতে চুরির ঘটনা সবচেয়ে বেশি। এমনকি স্টাফদের মোটরসাইকেল পর্যন্ত চুরির হাত থেকে রেহাই পাচ্ছে না।

 

৯০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন আড়াই হাজারের বেশি রোগী ভর্তি থাকে।

 

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. উমর রাশেদ মুনির জানান, অতিরিক্ত জনসমাগম ও রোগীর সাথে আসা স্বজনদের ভিড়ের কারণে দালাল বা চোর চিহ্নিত করা কঠিন হয়ে পড়ে।

 

তবে নজরদারি বাড়ানোর আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগী কল্যাণ সমিতির সদস্যরা।

 

ভুক্তভোগী ও সচেতন মহলের দাবি, সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে চিহ্নিত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং হাসপাতালের ভেতরে বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ না করলে ওসমানী মেডিকেলের এই ‘অরাজকতা’ থামানো সম্ভব নয়।



ফেসবুকে আমরা