November 10, 2026, 2:16 am
শিরোনাম:
অহংকারী পরীমণি ও পতন অনিবার্য: ইতিহাস, ধর্ম এবং বর্তমান বাস্তবতার বিশেষ প্রতিবেদন। মেধার অপচয় রোধ ও মূলধারার উন্নয়নে কওমি শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ মান্দায় মাদক সেবন ও জুয়ার আসর থেকে মৎস্য অফিসের কর্মচারীসহ ১০ জন গ্রেপ্তার পানছড়িতে বিজিবির অভিযানে ৩৫ ঘনফুট সেগুন ও জ্বালানি কাঠ জব্দ পানছড়িতে শিক্ষার্থী ও অসহায় পরিবারের পাশে ৩ বিজিবি,শিক্ষাসামগ্রী বিতরণের পাশাপাশি চিকিৎসায় আর্থিক সহায়তা মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা: বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার ৩০১ বস্তা সার জব্দের ঘটনায় তদন্তে উঠে আসে রাজনৈতিক নেতাদের নাম, আদালতে পাঠিয়েছে পুলিশ নরসিংদীতে অস্ত্রসহ আলোচিত সনেট গ্রেফতার, হত্যা ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ২৭ মামলা কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম রাউজানে দত্ত কুঠিরে ৩৩তম সার্বজনীন কালীপূজা, বিশেষ আকর্ষণ ‘শূন্যের আর্তি’ নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার তিন।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তি, উদ্ধারকাজে পুলিশ-বিজিবি-ফায়ার সার্ভিস

Reporter Name

মোঃ সাদ্দাম হোসেন, বিশেষ প্রতিনিধি

 

রাজধানীর ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড সংলগ্ন ২ নম্বর রোডে কালবৈশাখী ঝড়ে একটি বড় রেন্ডি গাছ উপড়ে পড়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

 

শুক্রবার (১ মে) সকাল প্রায় ৯টার দিকে আকস্মিক এই ঝড় আঘাত হানলে মুহূর্তেই সড়কের ওপর গাছটি পড়ে সৃষ্টি হয় তীব্র যানজট ও চরম জনদুর্ভোগ।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গাছটি পড়ে যাওয়ার পরপরই জিগাতলা বিজিবি গেট এলাকা থেকে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে পপুলার হাসপাতাল, নিউ মার্কেট ও শাহবাগমুখী যানবাহন চলাচল করে থাকায় হঠাৎ করেই বিপাকে পড়েন সাধারণ মানুষ, রোগী ও পথচারীরা।

 

ঘটনার পর দীর্ঘ সময় সড়কে আটকা পড়ে থাকে বিভিন্ন যানবাহন। স্থানীয়দের অভিযোগ, সকাল থেকে বিকেল পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় দুর্ভোগ আরও বেড়ে যায়। পরে বিকেল প্রায় ২টার দিকে ধানমন্ডি-কলাবাগান ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গাছ অপসারণের কাজ শুরু করে।

 

উদ্ধার কার্যক্রমে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস সম্মিলিতভাবে কাজ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালায়। সরেজমিনে দেখা যায়, জিগাতলা বিজিবি গেটের সামনে বিশাল আকৃতির গাছটি সড়কের পুরো অংশজুড়ে পড়ে থাকায় কোনো যানবাহন চলাচল করতে পারছিল না।

 

ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হানিফ জানান, গাছটি অত্যন্ত বড় হওয়ায় তা অপসারণে কিছুটা সময় বেশি লাগছে। তিনি বলেন, “এত বড় গাছ কাটার প্রয়োজনীয় যন্ত্রপাতি তাৎক্ষণিকভাবে না থাকায় কিছুটা বিলম্ব হয়েছে। তবে আমরা দ্রুত যন্ত্রপাতি এনে কাজ চালিয়ে যাচ্ছি এবং যত দ্রুত সম্ভব সড়কটি চলাচলের উপযোগী করার চেষ্টা করছি।”

 

এদিকে, ঘটনার সময় এক রিকশাচালক অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান। স্থানীয় এক দোকানদার জানান, প্রতিদিনের মতো তিনি রাইফেল স্কয়ারের সামনে যাত্রীদের অপেক্ষায় ছিলেন। হঠাৎ ঝড়ে গাছটি পড়ে তার রিকশার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও সৌভাগ্যবশত তিনি অক্ষত থাকেন। পরে তিনি দ্রুত স্থান ত্যাগ করেন।

 

এ ধরনের আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে দ্রুত সাড়া দেওয়া এবং সড়ক ব্যবস্থাপনায় কার্যকর প্রস্তুতির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন স্থানীয়রা। তারা দ্রুত গাছ অপসারণ এবং বিকল্প চলাচলের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

 

#ঢাকা #ধানমন্ডি #জিগাতলা #কালবৈশাখী #ঝড় #সড়কদুর্ভোগ #ফায়ারসার্ভিস #বাংলাদেশ #Dhaka #Dhanmondi #Kalboishakhi #Storm #RoadBlock #FireService #Bangladesh #Dainikmuktisamachar৷



ফেসবুকে আমরা