November 10, 2026, 2:16 am
শিরোনাম:
অহংকারী পরীমণি ও পতন অনিবার্য: ইতিহাস, ধর্ম এবং বর্তমান বাস্তবতার বিশেষ প্রতিবেদন। মেধার অপচয় রোধ ও মূলধারার উন্নয়নে কওমি শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ মান্দায় মাদক সেবন ও জুয়ার আসর থেকে মৎস্য অফিসের কর্মচারীসহ ১০ জন গ্রেপ্তার পানছড়িতে বিজিবির অভিযানে ৩৫ ঘনফুট সেগুন ও জ্বালানি কাঠ জব্দ পানছড়িতে শিক্ষার্থী ও অসহায় পরিবারের পাশে ৩ বিজিবি,শিক্ষাসামগ্রী বিতরণের পাশাপাশি চিকিৎসায় আর্থিক সহায়তা মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা: বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার ৩০১ বস্তা সার জব্দের ঘটনায় তদন্তে উঠে আসে রাজনৈতিক নেতাদের নাম, আদালতে পাঠিয়েছে পুলিশ নরসিংদীতে অস্ত্রসহ আলোচিত সনেট গ্রেফতার, হত্যা ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ২৭ মামলা কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম রাউজানে দত্ত কুঠিরে ৩৩তম সার্বজনীন কালীপূজা, বিশেষ আকর্ষণ ‘শূন্যের আর্তি’ নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার তিন।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ১২ ঘণ্টায় পিছু হটল এসএমপি

Reporter Name

মোঃ  আব্দুর রব সিলেট বিভাগীয় প্রধান

 

 

সিলেটে নিবন্ধনবিহীন নিউজপোর্টাল ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ করতে রাতে গণবিজ্ঞপ্তি জারি করে পরদিন সকালে তা প্রত্যাহার করে নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

 

৩০ এপ্রিল সকালে সংক্ষিপ্ত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গণবিজ্ঞপ্তিটি বাতিল করার কথা জানানো হয়।

 

দুটি বিজ্ঞপ্তিতেই এসএমপির কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষর করেছেন।

 

যোগাযোগ করলে এসএমপির মুখপাত্র এডিসি (মিডিয়া) মো. মনজুর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

রাতে গণবিজ্ঞপ্তি দিয়ে সকালে আবার প্রত্যাহার করে নেওয়ার পেছনে কী কারণ, জানতে চাইলে তিনি বলেন, ‘অনলাইন নিউজপোর্টাল সংক্রান্ত গণবিজ্ঞপ্তিটি বাতিল করা হয়েছে। কেন বাতিল করা হয়েছে সেটা আমি জানি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা বলতে পারবেন।’

 

গণবিজ্ঞপ্তি বাতিলসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এতদ্বারা সিলেট মহানগরীর সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক বিজ্ঞপ্তি সিটিএসবি/এসএমপি/২৫০১ তারিখ ২৯/০৪/২০২৬ খ্রি. মূলে জারিকৃত গণবিজ্ঞপ্তি এতদ্বারা বাতিল করা হলো।’

 

এর আগে গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘কিছু নিউজ পোর্টাল কর্তৃক যথাযত রেজিস্ট্রেশন ব্যতীত ভুল, অসত্য, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর, সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার ও প্রপাগান্ডা ভিত্তিক সংবাদ প্রচার করা হচ্ছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টিসহ বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমুর্তি ক্ষুণ্ন করছে।

 

এমতাবস্থায় এই গণবিজ্ঞপ্তি জারির ৪৮ ঘণ্টার মধ্যে (১ মে ২০২৬ সন্ধ্যা ৬টা) রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজপোর্টাল দেশি/বিদেশি ডোমেইন থেকে অপসারণের নির্দেশ প্রদান করা হলো। অন্যথ্যায় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

গণবিজ্ঞপ্তিতে অনলাইন পাঠকদের উদ্দেশেও সতর্কতার নির্দেশনা দিয়ে বলা হয়েছিল, ‘উক্তরূপ নিউজপোর্টালের প্রকাশিত কোনো সংবাদ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ, শেয়ার, লাইক ও কমেন্ট করা থেকে বিরত থাকার জন্য সিলেট মহানগরীর সর্বসাধারণকে অনুরোধ করা হলো।’

 

পুলিশের ওই গণবিজ্ঞপ্তিটি জারির পরপরই তার বৈধতা ও এখতিয়ার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ওঠে, সমালোচনাও শুরু হয়।

 

সমালোচকদের মতে, অনলাইন গণমাধ্যমের নিবন্ধন প্রদানের এখতিয়ার সরাসরি তথ্য মন্ত্রণালয়ের। কোনো অনলাইন গণমাধ্যম বন্ধ করার এখতিয়ারও তথ্য মন্ত্রণালয়ের।

 

তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনা ছাড়া এমন বিজ্ঞপ্তি জারি করা পুলিশের এখতিয়ার-বর্হিভূত ও গণমাধ্যমের ওপর অযাচিত হস্তক্ষেপের শামিল।



ফেসবুকে আমরা